অনিবার্য কারণে রাকসুর মনোনয়নপত্র বিতরণ বন্ধ ঘোষণা

রাবি প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১১: ৫২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম বুধবার (২০ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে অনিবার্যকারণে মনোনয়নপত্র বিতরণের আজকের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার রাত সাড়ে ১১টার কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর আগামী ২০ আগস্টের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা নোটিশের মাধ্যমে জানানো হবে।’

রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আর হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরমের ফি ৪০০ টাকা।

মনোনয়নপত্র বিতরণ বন্ধের বিষয়ে জানতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীদের ক্ষোভ

এদিকে হঠাৎ করে মনোনয়নপত্র বিতরণ বন্ধ করাকে ষড়যন্ত্র বলে মনে করছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীরা। কাল রাতে মনোনয়নপত্র বিতরণ বন্ধের বিজ্ঞপ্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ ও সন্দেহ প্রকাশ করেন অনেকেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সাবেক সমন্বয়ক ও রাকসুর ভিপি পদপ্রার্থী মেহেদী সজীব ফেসবুকে লিখেছেন, 'রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। যা রাকসু হওয়ার পথে আরেকটি বাধা। এই ধরনের ষড়যন্ত্রের আভাস পাচ্ছিলাম। অবশেষে হলোও তাই!'

তিনি আরও লিখেন, 'রাকসু ১৫ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটলে তা দীর্ঘমেয়াদে সংকট তৈরি করবে। তফশিল অনুযায়ী বাকি ডেইটগুলো বাস্তবায়ন করবে রাকসু নির্বাচন কমিশন এমনটাই আমাদের জোরালো দাবি।'

রাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৯ আগস্ট; মনোনয়নপত্র বিতরণ করা হবে ২০ থেকে ২৩ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত; মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৪ থেকে ২৬ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত; মনোনয়নপত্র বাছাই হবে ২৭ ও ২৮ আগস্ট; প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৩১ আগস্ট এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

২ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে