নেত্রকোনা প্রতিনিধি

বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয় উদ্যাপনের মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে সাড়ে ৩টার দিকে নেত্রকোনা কেন্দ্রীয় শহিদ মিনার মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার।
নিহত দীপ্ত চৌধুরী নেত্রকোনা জেলা শহরের মালনী রোড এলাকার বাদল চৌধুরী ও শিউলী রানী দম্পতির ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও ওসি মামুন সরকার জানান, বিশ্বকাপ ফুটবল ম্যাচে আর্জেন্টিনার জয়ের পরপরই এলাকাবাসী একটি আনন্দ মিছিলের আয়োজন করেন। ওই মিছিলের ভিডিও ধারণের উদ্দেশ্যে দীপ্ত কেন্দ্রীয় শহিদ মিনার মোড়ে অবস্থিত সিঙ্গার শোরুমের দ্বিতীয় তলায় ওঠেন।
ভিডিও ধারণের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আল মামুন সরকার জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মিঠামইন বাজার থেকে বাড়ি ফেরার সময় নিজ বাসার সামনে জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাতপরিচয় ৩-৪ জন সন্ত্রাসী। তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সঙ্গে থাকা হাদিস মিয়া নামে এক বিএনপি কর্মীও কুপিয়ে আহত হন। হামলার সময় জাহিদুল আলমের বাড়ি ‘বাগানবাড়ি’র বিদ্যুৎ সংয
১১ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই জারি করা নির্দেশনায় সাজেকে ভ্রমণের ওপর যে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে পর্যটকেরা আগের মতোই সাজেক ভ্যালিসহ উপজেলার সব পর্যটনকেন্দ্র ঘুরে দেখতে পারবেন।
১ দিন আগে
নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ফয়সাল আহম্মেদ। তিনি বলেন, ‘লোকাল সোর্সের মাধ্যমে তথ্য নিয়ে তাদের ধরা হয়েছে। তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না, সেটি তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’
১ দিন আগে
গত ১১ জুলাই সকালে সাটুরিয়া উপজেলার চরতিল্লি দারুল উলুম মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। একই দিন শিশুটির বাবা মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ ও অধ্যক্ষ মো. ওমর ফারুকের বিরুদ্ধে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দেন।
১ দিন আগে