নরসিংদী প্রতিনিধি

জামায়াতে ইসলামী দেশের ক্ষমতায় গেলে ফের জঙ্গিবাদের উত্থান হবে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনে ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন।
তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে আবার দেশে জঙ্গিবাদের উত্থান হবে। বিদেশিরা বাংলাদেশকে এক ঘরে করে ফেলবে। তাই তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তাছাড়া অপশক্তির কাছে দেশ-জাতি ও জনগণ নিরাপদ নয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী শহরের দক্ষিণ কান্দাপাড়া এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, একটি দল মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। সেখানে গিয়ে বলছে, আপনারা ধানের শীষ (বিএনপি), লাঙ্গল (জাতীয় পার্টি) ও নৌকাকে (আওয়ামী লীগ) দেখেছেন। এবার আমাদের দেখেন এবং সুযোগ দেন। এই দলটি এইভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
তিনি বলেন, আপনাদের অপকর্ম তো ১৯৭১ সালেই দেখা হয়ে গেছে। ১৯৭১ সালে স্বাধীনতা ও মুক্তিযোদ্ধবিরোধী চক্ররা এই দেশের মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে। তাদের জন্য ৩০ লাখ মানুষকে রক্ত দিতে হয়েছে।
জামায়াতের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আপনারা তো মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন না। সেই সময় আপনারা বাংলাশেকেই স্বীকার করেন নাই। এখনো পর্যন্ত আপনারা জাতীয় স্মৃতিসৌধে ও কেন্দ্রীয় শহিদ মিনারে যান নাই। তারা জাতীয় সংগীত গায় না, তারা বাংলাদেশকে স্বীকার করে না। তাদের কাছে এই দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তারা যদি সুযোগ পায় তাহলে এই দেশের অনেক বড় ক্ষতি হবে। দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে।
আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে উল্লেখ করে খোকন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে যে প্ল্যান হাতে নিয়েছেন, স্বাধীনতার পর কোনো দল এ ধরনের প্ল্যান হাতে নেয়নি। তার এই প্ল্যানে দেশের মানুষ ও রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে। তাই দেশের কল্যাণে আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোট ধানের শীষের প্রার্থীকে দিয়ে দেশ গড়ার কাজে অংশ নেবেন।
দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি উল্লেখ করে বিএনপির এই নেতা নিজ আসনসহ সারা দেশে ধানের শীষ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন। বলেন, এবার ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের অধীর আগ্রহে রয়েছে। তাই আগামী ১২ তারিখ আপনাদের মূল্যবান ভোট তারেক রহমানের পক্ষে দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করুন।
নির্বাচনি উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি হারুনুর রশিদ হারুন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল ও সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা আমিনুল রহমান বাচ্চুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে