প্রতিবেদক, রাজনীতি ডটকম

বগুড়ার কাহালুতে চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
বুধবার (২৭ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে কাহালুর নারহট্ট ইউনিয়নের পাগলা পীর মাজার সংলগ্ন বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর বদলগাছী উপজেলার কোমারপুর গ্রামের শ্রী জিতেন্দ্র নাথ মণ্ডলের ছেলে উত্তম মণ্ডল (৩০)। তিনি হানিফ পরিবহনের বাসের সুপারভাইজার ছিলেন। অপর নিহত ব্যক্তি বগুড়ার আদমদীঘি উপজেলার মালশুন গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে হৃদয় (৩০)। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকের হেলপার ছিলেন।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস নওগাঁ যাওয়ার পথে বউবাজার এলাকায় চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি ট্রাক পেছন থেকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক দুটিই রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসের সুপারভাইজার ও ট্রাকের হেলপারসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৪টার দিকে উত্তম মণ্ডল এবং সকাল সোয়া ৮টার দিকে হৃদয়ের মৃত্যু হয়। আহত অন্য চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাজনীতি/একে

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
২ দিন আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরার উদ্দেশ্যে নিজ গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
২ দিন আগে
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগের সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
২ দিন আগে
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় বহু শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে জায়গা হচ্ছে না। একের পর এক রোগী আসছে। আমরা যথাক্রমে তাদের চিকিৎসা দিচ্ছি।
২ দিন আগে