প্রতিবেদক, রাজনীতি ডটকম

সুনামগঞ্জে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্নেহা চক্রবর্তী, আফসানা জাহান খুশী ও সফিকুল ইসলাম নামে তিনজন শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্নেহা চক্রবর্তী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং আফসানা জাহান খুশী ও সফিকুল ইসলাম সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের ডিপ্লোমা ২য় বর্ষের শিক্ষার্থী। এই ঘটনায় আরও গুরুতর আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি লোকাল বাস দ্রুতগতিতে বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। সিএনজি অটোরিকশা ভেতরে থাকা যাত্রীরা পাশের খাদে ও ডোবায় উড়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের ডিপ্লোমা ২য় বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান খুশী ও সফিকুল ইসলাম।
পরে স্থানীয়রা এসে আরও তিনজন আহতকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে স্নেহা চক্রবর্তী মারা যান।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী সিএনজি চালক মামুন রশীদ জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ও সুনামগঞ্জমুখী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন পুরুষ ও একজন মহিলা নিহত হন।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে