ময়মনসিংহ-সিলেট বিভাগে আকস্মিক বন্যার পূর্বাভাস

নেত্রকোনা প্রতিনিধি
বন্যা। ফাইল ছবি

দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এ অঞ্চলে অবস্থানরত ময়মনসিংহ ও সিলেট বিভাগ পড়তে পারে এই বন্যার কবলে।

গত বৃহস্পতিবার (১৫ মে) দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুর রশিদের সই করা এক বিভাগীয় চিঠিতে এ আভাসের কথা জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রাপ্ত তথ্য থেকে জানা যায়— ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জেলায় আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় এ দুই বিভাগের সব জেলা ও উপজেলায় যথাযথ প্রস্তুতিসহ সব জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের সচেতন থাকতে অনুরোধ করা হয়েছে।

চিঠিটি সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব জেলার ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১৩ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

১ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে