ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সিলেট-কোম্পানীগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন নিহত ছেলের বাবা। আজ রোববার (৩০ জুন) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নরসিংদী সদরের কামারগাঁওয়ের মো. দেলোয়ারের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও ছেলে আব্দুল্লাহ (৭)। ঘটনাস্থলেই তারা নিহত হন। আহত অবস্থায় দেলোয়ারকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অটোচালককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত চালকের পরিচয় পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক মনিরুজ্জামান খান বলেন, ট্রাকটি কোম্পানীগঞ্জ থেকে সিলেটের দিকে ও অটোরিকশাটি সিলেট থেকে কোম্পানীগঞ্জের দিকে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে