মধ্যনগরে বাঁধ ভেঙে পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগরে ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ফসল। শনিবার সকালে মধ্যনগরের বোয়ালা হাওরের বাঁধ ভেঙে এই ফসলহানির ঘটনা ঘটে। চোখের সামনেই পানিতে ডুবে যায় হাজারো কৃষকের স্বপ্ন।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, শনিবার ভোর থেকে প্রবল দমকা বাতাস ও বৃষ্টিপাত শুরু হয়। ফলে সোমেশরী নদীর পানি বেড়ে মধ্যনগর জামে মসজিদের পাশের কালভার্টের সামনের পাউবোর দেওয়া বাঁধ ভেঙে প্রবল বেগে হাওরে পানি প্রবেশ করতে শুরু করে। এসময় হাওরে ধান কাটতে গিয়েছিলেন কৃষকরা। কষ্টে ফলানো একমাত্র বোরো ফসল চোখের সামনে ডুবতে দেখে তারা কান্নায় ভেঙে পড়েন।

কৃষক ও প্রশাসনের দায়িত্বশীলরা ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পরও ভাঙন ঠেকাতে পারেননি। কৃষকরা বাঁধের এই ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও তাদের নিয়োজিত প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) লোকজনকে দায়ী করছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, বাঁধের কাজে অবহেলা ছিল। কালভার্টের মুখের এই বাঁধে আড়-প্যালাসেটিং কিছুই দেওয়া হয়নি।

মধ্যনগর গ্রামের কৃষক মুরাদ মিয়া বলেন, ১৭ কেয়ার জমির ধান কাটার বাকি ছিল। শনিবার সকালে ধান কাটা শ্রমিক নিয়ে হাওরে গিয়েছিলাম। এসময় বাঁধ ভেঙে সব ফসল তলিয়ে যায়। আমার মতো হাজারো কৃষকের ধান পানিতে তলিয়ে গেছে।

মধ্যনগর ইউনিয়ন কৃষি উপ-সহকারী কর্মকর্তা কবির হোসেন জানান, হাওরে প্রায় ২০ হেক্টরের মতো জমির ধান ডুবে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, হাওরের ধান কাটা শেষ হয়ে গেছে। এমন সময় বাঁধও ভেঙেছে।

এর আগে গতকাল শুক্রবার বাঁধ ভেঙে এই উপজেলার শালদিঘা হাওরে পানি প্রবেশ করছিল। দিনভর চেষ্টা চালিয়ে ভাঙনের অংশে পানি প্রবেশ আটকানো হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে