সিলেট ব্যুরো

অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে এগিয়ে যাবে।
সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ দিন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়। সে অনুষ্ঠানে যোগ দিতেই সিলেট গেছেন বিএনপি মহাসচিব।
দোয়া মাহফিল শেষে দুপুরে সিলেট জেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নারকীয় হত্যাকাণ্ডের শিকার সিলেট জেলার সব শহিদ পরিবারের সদস্যদের সম্মানে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মির্জা ফখরুল। বিএনপির কেন্দ্রীয় নেতারা বিশেষ অতিথি হিসেবে থাকবেন এসব অনুষ্ঠানে।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে সিলেটে পৌঁছান। বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতে যান। পরে হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেন তিনি।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে