হবিগঞ্জে মা হত্যায় ছেলের ফাঁসি

হবিগঞ্জ প্রতিনিধি

জেলার নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামে আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় তার ছেলে ফজল মিয়াকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ ইয়াসির আরাফাত এই দণ্ডাদেশ প্রদান করেন।

তবে রায় ঘোষণাকালে আসামী পলাতক ছিল। বুধবার দুপুরে ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট হাবিবুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ বিষয় নিয়ে আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যার পর পালিয়ে যায় তার সন্তান ফজল মিয়া। ওই দিনই আঙ্গুরা বেগমের ভাই বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের আব্দুর রশিদ বাদী হয়ে ফজল মিয়াকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পরে নবীগঞ্জ থানার এসআই সফিকুল ইসলাম ওই বছরের ২১ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার বিকেলে উল্লেখিত রায় প্রদান করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে