হাসপাতালের দাবিতে ১০ম দিনের মতো সড়কে সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা

সুনামগঞ্জ প্রতিনিধি
হাসপাতালের দাবিতে সোমবার দশম দিনের মতো আন্দোলন করেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ছবি: রাজনীতি ডটকম

দ্রুত হাসপাতাল চালু ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে টানা দশম দিনের মতো সড়কে নেমে আন্দোলন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গত ২১ জুন থেকে কলেজের ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেছেন তারা।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এ আন্দোলনের দশম দিনের কর্মসূচি হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০২১ সালে ৫০০ শয্যার ১০ তলা সুনামগঞ্জ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এরপর পাঁচ বছর পেরিয়ে গেলেও হাসপাতালের কার্যক্রম চালু হয়নি। এতে আমরা ক্লিনিক্যাল ক্লাস থেকে বঞ্চিত হচ্ছি। পাশাপাশি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষজন।

শিক্ষার্থীরা আরও বলেন, ২০২৫ সালের ১৫ এপ্রিল থেকে হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলন করছে। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আশ্বাসের মধ্যে আটকে আছে দাবিগুলো। এ ছাড়াও শিক্ষক সংকট তো আছেই। দ্রুত হাসপাতালের কার্যক্রম শুরু না হলে ভালো ডাক্তার হওয়ার লক্ষ্য অর্জন অসম্ভব।

আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়ে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে না। তারা কি আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চায়? আমরা ন্যায্য অধিকারের জন্য রাজপথে নেমেছি। দাবি আদায় না হিলে শিগগিরই সুনামগঞ্জবাসীসহ সর্বস্তরের শিক্ষার্থীদের নিয়ে রোডব্লকসহ আরও কঠোর কর্মসূচিতে যাব।

প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে শিক্ষার্থীরা বলেন, আগামী দুয়েক মাসের ভেতর যদি দ্রুত হাসপাতালের কার্যক্রম চালু করতে না পারেন, তাহলে বুঝব আপনারা আমাদের ভবিষ্যৎ নিয়ে মোটেই চিন্তিত না। আমরা আগামীতে আরও কঠোর আন্দোলনে যাব।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে