সিলেট প্রতিনিধি

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর অধীন সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ থাকবে না আট ঘণ্টা।
শনিবার (৪ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে— ১১ কেভি নয়াসড়ক ফিডারের কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুতখানা, জেল রোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও সংলগ্ন এলাকা এবং ১১ কেভি নাইওরপুল ফিডারের কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্টে, শাহী ঈদগাহ ও আশপাশের এলাকা।
নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন বলেন, জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না। সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তখনই বিদ্যুৎ সরবরাহ করা হবে। সাময়িক অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন ও সহযোগিতা চেয়েছেন।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে