লক্ষ্য একটাই— সুষ্ঠু-সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া: সিইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ২০: ১৪

একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া ছাড়া নির্বাচন কমিশনের আর কোনো লক্ষ্য নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এ নিয়ে নির্বাচন কমিশনের কারও অন্তরে কোনো দ্বিধা নেই।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হলরুমে ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন। নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, ‘আমরা কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামিনি। আমরা নেমেছি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে জন্য। কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে। আমরা কিন্তু শক্ত অবস্থানে যাব। কাজেই আপনারা সঠিকভাবে আইনকানুন মেনেই কাজ করবেন। সঠিকভাবে কাজ করলে আমরা সঠিকভাবে সুন্দর নির্বাচন উপহার দেবো।’

দিনব্যাপী কর্মশালায় অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে নাসির উদ্দিন বলেন, ‘আগামী নির্বাচনে আপনারা কারও প্রতি পক্ষপাত নিয়ে কাজ করবেন না। আগে পক্ষ নিয়ে কাজ না করলে চাকরির সমস্যা হতো। এবার সেটা হবে না। তাই ভয়ের কোনো কারণ নেই।’

প্রধান নির্বাচন কমিশনার আরও আরও বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত থাকবেন, তাদের এবং দেশবাসী ও সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। আমাদের লক্ষ্য এই একটাই— সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এ নিয়ে আমাদের অন্তরে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই।’

সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. মঈন উদ্দিন খান, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান এবং মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারিসহ অন্যরা বক্তব্য রাখেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১৫ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে