হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ডের নতুন একটি স্তর থেকে গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সংযুক্ত করা হয়েছে। নতুন এই স্তর থেকে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে রশিদপুরে সম্প্রতি পাওয়া গ্যাস জাতীয় গ্রিডে গ্যাস সংযুক্ত করা হয়।
রশিদপুর গ্যাসফিল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সুমন বিকাশ দাস বলেন, নতুন এই স্তর থেকে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। সে হিসাবে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট গ্যাস এখান থেকে সরবরাহ করা হবে।
এর আগে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) রফিকুল ইসলাম রোববার দিবাগত রাতে আনুষ্ঠানিকভাবে এ গ্যাস ফিল্ডের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক ও বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক উপস্থিত ছিলেন।
গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) গত ১২ জুলাই কূপটিতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে। প্রায় ৭৩ কোটি টাকা ব্যয়ে এর সংস্কারকাজ করা হয়। এর মধ্যে গত ৫ সেপ্টেম্বর নতুন স্তরে গ্যাসের সন্ধান মেলে। বাপেক্স ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) যৌথভাবে কূপটির সংস্কার কাজ সফলভাবে শেষ করার পর আজ সোমবার জাতীয় গ্রিডে গ্যাস সংযুক্ত করা সম্ভব হলো।
এসজিএফএল জানিয়েছে, আগামী ১০ বছরে নতুন কূপ থেকে প্রায় ২৫ দশমিক ৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, গ্যাসের পাশাপাশি উপজাত হিসেবে কনডেনসেটও পাওয়া যাবে এই কূপ থেকে। বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডের ১১টি কূপের মধ্যে সাতটি কূপ থেকে প্রতিদিন গড়ে ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে