নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের ‘ফ্রি হাট’

নেত্রকোনা প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন—‘ফ্রি হাট’। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ কাজলা এলাকার শাহেদা পাঠান স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

সুসজ্জিত স্টলে সাজানো ছিল নতুন জামাকাপড়, পাঞ্জাবি, ফতুয়া, জুতো, কসমেটিকস, সাবান, তেল, নারিকেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। আর্থিকভাবে অসচ্ছল শতাধিক সনাতন ধর্মাবলম্বী কোনো মূল্য ছাড়াই এসব পণ্য সংগ্রহ করেন। শিশুদের জন্য ছিল বই, বেলুন ও খেলনাও।

প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর (গ্রেড-১) আনসার উদ্দীন খান পাঠান। তিনি বলেন, “ধর্মীয় উৎসবগুলোতে এ ধরনের মানবিক আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।”

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, নির্বাহী পরিচালক শহীদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শহীদুল ইসলাম জানান, ২০১৭ সাল থেকে ঈদ, পূজা, বড়দিনসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে তারা এ ধরনের আয়োজন করে আসছেন। সদস্যদের চাঁদা ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে এই কর্মসূচি পরিচালিত হয়।

উপকারভোগীরা জানান, এ বছর তাদের নতুন জামা-কাপড় কেনা সম্ভব ছিল না। ফ্রি হাট থেকে পছন্দমতো পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। বিশেষ করে শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে