সিলেট প্রতিনিধি

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে কারাগার থেকে জামিনের কাগজপত্র হাসপাতালে পাঠানো হলে নিরাপত্তায় থাকা কারারক্ষী ও পুলিশ সরিয়ে নেওয়া হয়। আদালত থেকে জামিন পেয়ে হাসপাতাল থেকেও ছাড়পত্র পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত থেকে জামিনের কাগজ আসার পর প্রক্রিয়া শেষে হাসপাতালে পাঠানো হয়। তখন হাসপাতালে নিরাপত্তায় থাকা কারারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরিয়ে নেওয়া হয়।
এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আগের থেকে বেশ ভালো।
এর আগে বুধবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন শুনানি শেষে এম এ মান্নানের জামিন মঞ্জুর করেন।
গত ০২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে ৯৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় কারাগারে ছিলেন সাবেক এই মন্ত্রী।
গত ২০ সেপ্টেম্বর এম এ মান্নানকে সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। ইতোমধ্যে তার তিন দফা জামিন শুনানি হয়েছে। গত ৫ অক্টোবর সুনামগঞ্জের কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসায় গঠিত হয় ছয় সদস্যের মেডিকেল বোর্ড।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
২১ ঘণ্টা আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে