হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তাবলীগ জামায়াতের দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮)।
পুলিশ জানায়, বাহুবল থানাধীন ৩নং সাতকাপন ইউপিস্থ চলিতাতলা জামে মসজিদে তাবলীগ জামায়াতে আসেন তারা।
সকালে টমটম গাড়ী যোগে চলিতাতলা জামে মসজিদ পরিবর্তন করে বাহুবল থানাধীন আদিত্যপুর মসজিদে যাওয়ার জন্য রওয়ানা দেন তারা। সকাল ৯ টায় বাহুবল থানাধীন ৩নং সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর ঈদগাহ সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কে পৌঁছালে টমটম চালক রাস্তা ক্রসিং করার সময় সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-২২-৯৪১৮) পিছনে স্বজোরে ধাক্কা দিলে টমটম গাড়ীটি দুমড়ে-মুছড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল আধাঘণ্টা বন্ধ থাকে।
আহত টাঙ্গাইল জেলার জেলার আল-মামুন (৬৫), টমটম চালক উপজেলার মানিকা বাজার এলাকার বাচ্চু মিয়া (৩০)কে বাহুবল হাসপাতালে প্রেরণ করে স্থানীয় লোকজন।
খবর পেয়ে বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও টমটম গাড়ী শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ নিয়ে যায়।
বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১৫ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
২ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
২ দিন আগে