সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সেজাউল ইসলাম কালা মিয়া (৩৫)। তিনি লক্ষীপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।
এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, লক্ষীপুর গ্রামের ইউপি সদস্য কামরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।
এর জের ধরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হলে সালিশের উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সেজাউল ইসলাম কালা মিয়া গুরুতর আহত হন। তাকে জামালগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।
আহতদের মধ্যে গুরুতর আহত আব্দুল মজিদ, শুভ হাসান ও তানিমের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অন্যদের জামালগঞ্জ ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মোছা আলী, ইমার হোসেন, নূর আলম ও শাখাওয়াত হোসেন তবারক নামের চারজনকে আটক করেছে পুলিশ।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল হোসেন বলেন, ‘পূর্ববিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে