প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের ঘটনাস্থলে যায়।
পুলিশ জানায়, আজ সকালে দুই নারীর মরদেহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় থাকতেন তাঁরা। গত তিন দিন আগে আয়েশা নামের এক গৃহকর্মী ওই বাসায় কাজে আসেন। ঘটনার পর সেই গৃহকর্মী পলাতক রয়েছে।
নিহত দুই নারী হলেন— লায়লা আফরোজ (৪৮) ও তাঁর মেয়ে (১৫)। লায়লার স্বামীর নাম এ জেড আজিজুল ইসলাম। মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ভবনের ৭তম তলায় থাকেন।
পুলিশের প্রাথমিকভাবে ধারণা, এই হত্যার পেছনে গৃহকর্মী আয়েশার সম্পৃক্ততা থাকতে পারে। তার খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ দু’টির সুরতহাল করে হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় পাওয়া পাওয়া যাবে বলেও জানায় পুলিশ।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। জড়িতদের দ্রুতই চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।’

ইউএনও সাথী দাস জানান, ২৫ মার্চ বিকেলে দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। ওই রাতেই ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ২৬ মার্চ সকালে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
২১ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হিসেবে দায়িত্ব পালন করা মিজ হুরে জান্নাতকে খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে খুলনার বিদায়ী ডিসি আ স ম জামশেদ খোন্দকারকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
১ দিন আগে
বাগেরহাটের মোংলায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেড-এ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ করেছে যৌথবাহিনী।
১ দিন আগে
লিবিয়া থেকে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে গ্রিসের উপকূলে অন্তত ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২১ জনই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে ১০ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ ছাড়া জেলার আরও এক যুবক এখনও নিখোঁজ রয়েছেন।
২ দিন আগে