জাকাতের কাপড় আনতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকায় ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেনের বাড়িতে জাকাতের কাপড় আনতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, দে‌লোয়ার হাজী প্রতিবছ‌রের মতো এবারও তার বাড়ি‌তে প্রায় সা‌ড়ে ৩ হাজার অসহায়, হত‌দিরদ্র মানু‌ষের মা‌ঝে যাকা‌তের শা‌ড়ি ও লু্ঙ্গি বিতরণের ব্যবস্থা করেন। যার জন্য প্যান্ডেল ও গরমের জন্য ফ্যানের ব্যবস্থা রাখেন।

সকাল ৭টা থে‌কে শা‌ড়ি ও লুঙ্গি বিতর‌ণের কথা থাক‌লেও ফজ‌রের নামাজা‌রের সময় থে‌কে মানুষ জ‌ড়ো হ‌তে থা‌কে। হঠাৎ সকাল সা‌ড়ে ৬টার দি‌কে তার বাড়ির গেট ভেঙে এক সঙ্গে সবাই ঢুকার চেষ্টা ক‌রে। এ সময় এক অজ্ঞাত বৃদ্ধা ধাক্কা লে‌গে মা‌টি‌তে প‌ড়ে যান। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্যবসায়ী হাজী দেলোয়ার হোসেন জানান, ঈদ উপলক্ষে প্রতি বছর তিনি জাকাতের কাপড়-লুঙ্গি দিয়ে থাকেন। এ বছর সাড়ে ৩ হাজার দুস্থ-গরিবের মধ্যে জাকাতের কাপড়-লুঙ্গি বিতরণের কথা রয়েছে। সকাল ৭টা থেকে বিতরণের কথা থাকলেও ফজরের নামাজের পর থেকে লোকজন তার বাড়ির সামনে জড়ো হতে থাকে। সকাল সাড়ে ৬টার দিকে গেট দিয়ে হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে ওই নারী নিচে পড়ে যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান জানান, জাকাত নিতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নীলসাগরের লাইনচ্যুত বগি উদ্ধার দুপুর নাগাদ

বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয় বগুড়ার সান্তাহার এলাকায়। এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

৯ ঘণ্টা আগে

ঈদযাত্রায় গাজীপুরে ২১ কিলোমিটার যানজট, ভোগান্তি চরমে

দূরপাল্লার বাসে থাকা যাত্রীরা বলেন, বৃষ্টি মাথায় নিয়ে বের হয়ে বাড়তি ভাড়া দিয়ে গাড়িতে উঠেছি। এক ঘণ্টায় গাড়ি এক কিলোমিটার এগিয়েছে। ধীরে ধীরে যানজট বৃদ্ধি পাচ্ছে। ৬ ঘণ্টার সড়ক ১২ ঘণ্টায় শেষ হবে কিনা তাই ভাবছি।

১ দিন আগে

নীলসাগর এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে ও উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

১ দিন আগে

রাজশাহীতে সমাহিত হবেন অভিনেতা শামস সুমন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনকে তার জন্মস্থান রাজশাহীতেই সমাহিত করা হবে। আগামীকাল বৃহস্পতিবার জোহরের নামাজের পর নগরের ঝাউতলা জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেতেমখাঁ কবরস্থান-এ তাকে দাফন করা হবে।

১ দিন আগে