খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক সম্প্রসারণে ধীরগতি, বাড়ছে দুর্ভোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৫: ৫২
বর্ষা ও পাহাড়ি ঢলের কারণে ধীরগতিতে আগাচ্ছে সংস্কার কাজ। ছবি: রাজনীতি ডটকম

খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত ১৮ কিলোমিটার সড়কটি সম্প্রসারণের কাজ চললেও তা আগাচ্ছে খুবই ধীরগতি। দীর্ঘ প্রতীক্ষিত এ সম্প্রসারণ প্রকল্পের আওতায় সড়কটি ১২ ফুট থেকে বাড়িয়ে ১৮ ফুট প্রশস্ত করা হচ্ছে। তবে বর্ষা ও পাহাড়ি ঢলের কারণে সংস্কার কাজ প্রভাবিত হচ্ছে, ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।

বর্ষা-পাহাড়ি ঢলে ব্যাহত হয়ে সড়কের কার্পেটিং কার্যক্রম চলছে ধীরগতিতে। ছবি: রাজনীতি ডটকম
বর্ষা-পাহাড়ি ঢলে ব্যাহত হয়ে সড়কের কার্পেটিং কার্যক্রম চলছে ধীরগতিতে। ছবি: রাজনীতি ডটকম

বর্তমানে সড়কটির প্রশস্তকরণ কাজ শেষের পথে থাকলেও কার্পেটিং কার্যক্রম চলছে ধীরগতিতে। এর মধ্যে পাহাড়ি ঢল ও বর্ষার ভারী বৃষ্টির কারণে সড়কের দুপাশ ভেঙে পড়ছে। ফলে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন ও স্থানীয় বাসিন্দাদের।

সড়কটি আগেই সরু ও আঁকাবাঁকা হওয়ায় চলাচলে সমস্যা ছিল। গত দুই দিনের ভারী বৃষ্টিতে সড়কের অধিকাংশ জায়গা গভীর খানাখন্দক ও নালায় পরিণত হয়েছে, সংস্কার কাজ চলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বতর্মানে ক্ষতিগ্রস্ত এসব অংশের সংস্কার কাজ চলছে।

ভারী বৃষ্টিতে সড়কে গভীর খানাখন্দক ও নালা সৃষ্টি হয়েছে। ছবি: রাজনীতি ডটকম
ভারী বৃষ্টিতে সড়কে গভীর খানাখন্দক ও নালা সৃষ্টি হয়েছে। ছবি: রাজনীতি ডটকম

এই সড়কটি সাজেক ভ্যালি যাওয়ার প্রধান পথ হওয়ায় পর্যটক ও যানবাহন চলাচলের জন্য এটি গুরুত্বপূর্ণ। তাই দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত মানের উপকরণ ব্যবহার করে কাজ করা হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা চলছে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা স্বীকার করেছেন, প্রাকৃতিক কারণে কিছুটা বিলম্ব হচ্ছে।

স্থানীয়রা আশা করছে, দ্রুত সংস্কার কাজ শেষ করে সড়কটি পুরোপুরি চালু করা হলে যাতায়াতে স্বস্তি ফিরবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার প্রস্তুতি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আবদুর গফুর সরকার।

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামের চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় চিটাগং শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

৮ ঘণ্টা আগে

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট ঘটনায় পিয়াসের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় নয়টি এবং সদর দক্ষিণ থানায় দুটি মামলা রয়েছে।

১ দিন আগে

মোহনপুরে ভ্যানচালককে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা

রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলমগীর মন্ডল (৪৪) নামের এক ভ্যানচালককে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের বেলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

১ দিন আগে