কুমিল্লায় দুই পুলিশসহ ৩ জন নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কুমিল্লার তিতাস থানা পুলিশের দুই সদস্য বিক্ষুব্ধ জনতার পিটুনিতে নিহত হয়েছেন। এ ছাড়াও গুলিতে নিহত হয়েছেন আরেক যুবক। সোমবার (৫ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। কুমিল্লার তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাতে এসব কথা জানান তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন।

নিহতরা হলেন তিতাস থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করীম ও কনস্টেবল মাইন উদ্দিন। তারা জনতার পিটুনিতে মারা গেছেন। এ ছাড়া দাউদকান্দি উপজেলার তুজারভাঙা গ্রামের বাসিন্দা বাবু মিয়া (২১) গুলিতে মারা গেছেন।

একটি সূত্রে জানা গেছে, স্থানীয় বিক্ষুব্ধ জনতা তিতাস থানা ঘেরাও করতে গেলে পুলিশ আত্মরক্ষার্থে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে কমপক্ষে ৩০ জন গুলিবিদ্ধ হন। পরে সেনাবাহিনীর সদস্যরা থানায় পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করেন। থানা পুলিশ সদস্যদের উদ্ধারের পর বিক্ষুব্ধ জনতা তিতাস থানা এবং থানার পাশের মার্কেটে অগ্নিসংযোগ করে। এ সময় থানা পাহারায় থাকা ২ পুলিশ সদস্য জীবন রক্ষার্থে থানার পেছনের ফটক খুলে পালানোর চেষ্টা করেন। জনতা তাদের দেখে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন বলেন, ‘ওসি আমাদের জানিয়েছেন জনতা সব লুট করে নিয়ে গেছেন। এখনও থানায় যাওয়ার পরিস্থিতি নেই। থানায় আগুন দেওয়া হয়েছে। গাড়ি পোড়ানো হয়েছে। লাশগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করছেন তারা।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

২১ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১ দিন আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১ দিন আগে