রাজশাহীতে পুলিশের লুট হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর পাঠানপাড়া লালন শাহ মুক্তমঞ্চ এলাকা থেকে দুইটি শটগান ও রাবার বুলেট উদ্ধার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে অস্ত্র দুইটি ওই এলাকায় পদ্মা নদীর কাশবন থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গত ৫ আগস্ট সরকার পতনের পর রাজশাহী মহানগর পুলিশের এই অস্ত্রগুলো লুট হয়েছিল।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রাতে লালন শাহ মঞ্চ এলাকায় অভিযান চালানো হয়। এসময় পদ্মা নদীর কাশবন থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি শটগান ও একটি রাবার বুলেট পাওয়া যায়। এর মধ্যে একটি তাদের থানার। তাদের থানার একটি অস্ত্রই লুট হয়েছিল তখন। অন্যটি অন্য কোনো থানার হবে। এ বিষয়ে বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা যায়, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করার পর বিকেলে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরই অংশ হিসেবে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দপ্তর, রাজপাড়া থানা, বোয়ালিয়া মডেল থানা, কাশিয়াডাঙ্গা থানা, মালোপাড়া পুলিশ ফাঁড়িতেও এক ঘটনা ঘটে। এ সময় থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। এতে শুধু আরএমপির ১৬২টি অস্ত্র লুট হয়, যার মধ্যে ১৮টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি।

বিষয়টি নিশ্চিত করে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, মঙ্গলবার রাতে উদ্ধার হওয়া দুইটিসহ এখন পর্যন্ত ১৪৪টি অস্ত্র উদ্ধার করা গেছে। লাইসেন্স করা অস্ত্রও সব জমা পড়েছে। তবে এখনও লুট হওয়া ১৮টি অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। তবে বাকিগুলো উদ্ধারেও আরএমপি ও যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জঙ্গি সন্দেহে তেজগাঁও কলেজের মসজিদ থেকে ২৩ জন আটক

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আটকের পর তাদের তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

২১ ঘণ্টা আগে

বিস্কুট দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

শিশুটির চিৎকার শুনে বা বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

১ দিন আগে

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, ৪ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন কৃষি কর্মকর্তা

স্থানীয়রা জানান, গাবতলা বাজারে অবস্থিত সার ডিলার পয়েন্ট ‘ভাই ভাই মেশিনারীজে’ সকাল ৮টা থেকে কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। তবে ডিলার ভোরেই সার বিতরণ শুরু করেন এবং সকাল ৮টার আগেই বরাদ্দ করা সার শেষ হয়ে যায়।

১ দিন আগে

ডিএমপির এক দিনের অভিযানে গ্রেপ্তার ৫৬৪

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে এক দিনে ৫৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

১ দিন আগে
Advertisement