চলন্ত বাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, চালকসহ আটক ৩

টাঙ্গাইল প্রতিনিধি
নারীর প্রতি সহিংসতা। প্রতীকী ছবি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক তরুণী। তার অভিযোগ, ধর্ষণের সময় অভিযুক্তরা ভিডিও ধারণ করেন এবং জানাজানি হলে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় টাঙ্গাইল থেকে ওই বাসের চালকসহ তিনজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সাভার পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।

ভুক্তভোগী তরুণীর বাড়ি কুষ্টিয়া জেলায়। তিনি রাজধানীর মিরপুর এলাকায় থাকেন। আটক বাসচালক আলতাফের (২৫) বাড়ি দিনাজপুর সদর উপজেলার নরদেরাই গ্রামে। তার দুই সহযোগীর মধ্যে মো. সাগর (২৪) ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরহাট গ্রাম ও মো. রাব্বি (২১) হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল পাগা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, বুধবার রাত পৌনে ১২টার দিকে ওই তরুণী সাভারের রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে আরও দুজন যাত্রী ছিলেন। কিছুক্ষণ পর যাত্রী দুজন বাস থেকে নেমে গেলে তরুণীকে একা পেয়ে চালক আলতাফ ও সহযোগী সাগর ধর্ষণ করেন।

অভিযোগের বরাত দিয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ জানান, ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করা হয়। পরে বাসটি সারা রাত সাভার, আশুলিয়া ও চন্দ্রা এলাকার বিভিন্ন সড়কে চালানো হয়। এ সময় চিৎকার করলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্তরা। ওই তরুণীর মোবাইল ফোন ও কানের দুলও ছিনিয়ে নেন।

মো. শরীফ বলেন, বাসটি বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে করটিয়া আন্ডারপাস এলাকায় থামে। সেখানে হাইওয়ে পুলিশের টহল দল বাসটির কাছে গেলে ওই তরুণী পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করেন। এ সময় তরুণীকে উদ্ধারের পাশাপাশি চালক ও দুই সহযোগীকে আটক করে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করে হাইওয়ে পুলিশ। বাসটিও জব্দ করা হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন জানান, ওই তরুণী নিজেই বাদী হয়ে ধর্ষণ মামলা করবেন। মামলা হলে আটক বাসচালক ও তার দুই সহযোগীকে সে মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২ দিন আগে

রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন: ৬০ ঘণ্টা ধরে ব্যাহত ইন্টারনেট-পানি-বিদ্যুৎ

পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, রোববার গভীর রাতে বায়েকের পাইওনিয়ার বেজের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন ও ধোঁয়া আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

গত এপ্রিলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া গত জুলাইয়ে পুরোনো বিতরণ ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য হাতিরপুল ও ধানমন্ডির কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

২ দিন আগে
Advertisement