শরীয়তপুরে বোমা বিস্ফোরণে লন্ডভন্ড বসতঘর, যুবক নিহত

শরীয়তপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় একটি বসতঘরে শক্তিশালী বোমা বিস্ফোরণে সোহান নামে এক যুবক নিহত হয়েছেন। বিস্ফোরণে ঘরটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহান একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোর ৪টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরণে একটি ঘরের দেয়াল-চালা উড়ে গেছে। ঘটনাস্থলে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। এলাকাটি পুলিশের কড়া নজরদারিতে ছিল। ভোরে বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা গিয়ে দেখেন একটি ঘরের লন্ডভন্ড অবস্থা। এর কিছু দূরে এক যুবকের মরদেহ পাওয়া যায়।

পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ঘরের ভেতরে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন আলামত পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অভিনন্দন সংবলিত বিজ্ঞাপন-ব্যানার অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন সংবলিত বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২ দিন আগে

ভাইদের সঙ্গে আর কথা বলা হলো না সালেহের

৩৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সালেহ আহমদ। এলাকায় এই নামেই তিনি পরিচিত। তবে প্রবাসে তার নাম আহমদ আলী। গত বছর শেষবার দেশে এসেছিলেন। চার মাস আগে আবার দুবাইয়ে ফিরে যান। তার আর কখনোই দেশে ফেরা হবে না।

২ দিন আগে

সৈয়দপুরে ঢাকা ব্যাংকে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

নীলফামারীর সৈয়দপুরে ঢাকা ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফাইয়ার সার্ভিসের ৩টি ইউনিট।

২ দিন আগে

নির্ধারিত সময়েও শেষ হয়নি বাঁধের কাজ, সুনামগঞ্জের হাওরে ফসলহানির আশঙ্কা

নির্ধারিত সময়ে ৭৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে বাকি কাজ শেষ করতে আরও ১৫ দিন সময় বাড়ানো হলেও মাঠপর্যায়ে কাজের ধীরগতিতে অনিশ্চয়তা কাটছে না। ফলে ফসলহানির আশঙ্কায় বোরো ধান ঘরে তোলা নিয়ে উদ্বেগে রয়েছেন কৃষকরা।

৩ দিন আগে