রাজশাহী ব্যুরো

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে পবা উপজেলার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
হাবিবা বেগম ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি মোহনপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিও ফুটেজে দেখা যায়, দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ এক ব্যক্তি তাকে সজোরে থাপ্পড় মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলে আবারও তাকে থাপ্পড় মারা হয়। এ সময় তার সঙ্গে থাকা লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন। পরে আরেক ব্যক্তি অভিযুক্তকে সেখান থেকে সরিয়ে নেন।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তির নাম রজব আলী, তিনি পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
ঘটনার পর দুই বছরের সন্তানকে কোলে নিয়ে হাবিবা বেগম কেন্দ্রের সামনে একটি চেয়ারে বসেছিলেন। তখন ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করছিলেন। আগে নির্বাচনি প্রচারে আসতে না পারায় ভোটারদের কাছে ফুটবল প্রতীকে ভোট চান। এ সময় বিএনপি নেতা রজব আলী তার প্রচারে বাধা দেন। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে চড়-থাপ্পড় মারা হয়।
হাবিবার প্রধান নির্বাচনি এজেন্ট আকবর হোসেন বলেন, ‘একজন নারী প্রার্থীর গায়ে এভাবে হাত তোলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিষয়টি প্রিজাইডিং অফিসারকে জানানো হলেও তিনি কেন্দ্রের বাইরের ঘটনা বলে দায় এড়িয়ে গেছেন। আমরা রিটার্নিং কর্মকর্তার কাছেও অভিযোগ জানাব।’
বিকেল চারটার দিকে হাবিবা বেগমকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তিনি জানান, মারধরের পর থেকে তার কানে শুনতে সমস্যা হচ্ছে এবং কথা বলতে কষ্ট হচ্ছে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে গিয়ে ঘটনাস্থলে রজব আলীকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
হরিয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রজব আলী তাদের দলের নেতা হলেও ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে তা তিনি জানেন না।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী বলেন, ভোটারদের কাছে ভোট চাওয়া নিয়ে একজন প্রার্থীর সঙ্গে বাগবিতণ্ডার কথা শুনেছেন, তবে মারধরের বিষয়ে তিনি অবগত নন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গোয়ালখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ৪০ থেকে ৪২ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের পানিভরা খাদে পড়ে যায়।
৬ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।
৮ ঘণ্টা আগে
ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৯ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৯ ঘণ্টা আগে