সীমান্ত দিয়ে ৭০ জনকে বিএসএফের পুশ-ইন

সিলেট ব্যুরো

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭০ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে। বুধবার (১১ জুন) রাতে ও বৃহস্পতিবার (১২ জুন) ভোরের দিকে বিভিন্ন সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ৫৩ জন এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৭ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়।

জৈন্তাপুরের শ্রীপুর বিওপি ২টি পরিবারের মোট ১৭ জনকে আটক করে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। তারা ৭ জন কুড়িগ্রাম জেলার এবং ১০ জন লালমনিরহাট জেলার বাসিন্দা। মিনাটিলা বিওপি ৪টি পরিবারের ২৩ জনকে আটক করে। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ৭ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপি ২টি পরিবারের ১৩ জনকে আটক করেছে, যাদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

এছাড়া সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ছনবাড়ি সীমান্ত দিয়ে ৪টি পরিবারের ১৭ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। তারা সবাই লালমনিরহাট জেলার বাসিন্দা।

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল জোরদার করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফেরি ঘাটে বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত

ইউএনও সাথী দাস জানান, ২৫ মার্চ বিকেলে দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। ওই রাতেই ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ২৬ মার্চ সকালে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

১ দিন আগে

প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক পেল খুলনা

প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হিসেবে দায়িত্ব পালন করা মিজ হুরে জান্নাতকে খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে খুলনার বিদায়ী ডিসি আ স ম জামশেদ খোন্দকারকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

২ দিন আগে

মোংলায় যমুনা পেট্রোলিয়ামে অভিযান: ১২ হাজার লিটার জ্বালানি জব্দ

বাগেরহাটের মোংলায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেড-এ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ করেছে যৌথবাহিনী।

২ দিন আগে

গ্রিস উপকূলে নিহত বাংলাদেশিদের ১০ জনই সুনামগঞ্জের

লিবিয়া থেকে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে গ্রিসের উপকূলে অন্তত ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২১ জনই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে ১০ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ ছাড়া জেলার আরও এক যুবক এখনও নিখোঁজ রয়েছেন।

২ দিন আগে