এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েনের আবেদন

সিলেট প্রতিনিধি
সড়কে টহলরত বিজিবি সদস্যরা। ফাইল ছবি

টানা দুই দিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে সিলেটের পাঁচ উপজেলায় বিজিবি মোতায়েনের আবেদন জানিয়েছে জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ আবেদন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তর বরাবর এ আবেদন করে চিঠি পাঠিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ও আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) সিলেটের গোলাপগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় পদযাত্রা করবে এনসিপি।

জেলা প্রশাসক বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনের জন্য জেলার পাঁচ উপজেলায় বিজিবি মোতায়েন চেয়ে ঢাকায় আবেদন করা হয়েছে।

সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, সীমান্তবর্তী উপজেলাগুলোতে রাতে কর্মসূচি দেওয়া হয়েছে। তাই সতর্কতা হিসেবে বিজিবি চাওয়া হয়েছে।

এর আগে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে সিলেট জেলা এনিসিপির আহ্বায়ক মো. জুনেদ আহমদ বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার আমাদের পদযাত্রা রয়েছে সিলেটের পাঁচ উপজেলায়। এসব কর্মসূচিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় প্রশাসন ও সরকারকে নিতে হবে।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, জেলা ছাত্রদল এ হামলা চালিয়েছে। তবে জেলা ছাত্রদলের দাবি, এনসিপি নেতারা তাদের কর্মসূচিতে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় স্থানীয় জনতা তাদের ওপর হামলা করে।

এ ঘটনায় এনসিপি ফের বুধবার হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। এ দিন হবিগঞ্জ জেলা ছাত্রদলও শহরে সমাবেশের ঘোষণা দেয়৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন হবিগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করে।

১৪৪ ধারা উপেক্ষা করে কর্মসূচি পালন করতে মৌলভীবাজার থেকে রওয়ানা দিয়েছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা৷ শ্রীমঙ্গলে তাদের আটকে দেয় পুলিশ। সেখানে এক ঘণ্টা বাগবিতণ্ডার পর তারা ফের হবিগঞ্জের পথে রওয়ানা দেন।

পরে হবিগঞ্জ পৌঁছানোর আগে আরও দুই জায়গায় বাধার মুখে পড়েন এনসিপি নেতারা৷ শেষ পর্যন্ত বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে এনসিপি নেতারা অভিযোগ দায়ের করে ফিরে যান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

শ্রীমঙ্গলে পুলিশের বাধা পেরিয়ে এনসিপি নেতারা হবিগঞ্জের পথে

একপর্যায়ে হাসনাত বলেন, তিনি নিজেসহ আরও দুই সংসদ সদস্য নাহিদ ইসলাম ও মাহমুদা মিতু (সংরক্ষিত আসনে) এবং এনসিপির দুজন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কেবল মামলা করতে যাবেন। প্রয়োজনে তারা গাড়ির চালককেও নেবেন না। পুলিশ চালক দিলে তাকে নিয়েই যাবেন তারা। তবে পুলিশ সে প্রস্তাবও মানেনি। পরে এনসিপি নেতারা ব্যারিক

২১ ঘণ্টা আগে

ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবা নারীর মামলা

বুধবার (২২ জুলাই) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বাদী হিসেবে মামলাটি দায়ের করেন ওই বিধবা। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানায় এজাহার রেকর্ড করে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

১ দিন আগে

যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোরের ধুমধুমপুর এলাকায় যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

১ দিন আগে

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি: সভা-সমাবেশ নিষিদ্ধ

আদেশে বলা হয়, আজ বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল একই সময়ে ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। সমাবেশ দু’টিতে উভয় দলের বিপুল সংখ্যক নেতা-কর্মীর সমাগম ঘটার সম্ভ

১ দিন আগে