রাজশাহীতে ছয়দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী ব্যুরো

ছয়দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার বেলা ১২টার দিকে নগরীর শালবাগান এলাকায় প্রতিষ্ঠানটির সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

রাজশাহীতে কারিগরি ছাত্র আন্দোলনকারীদের ৬ দফা হলো, কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বর্হিঃভূত কোনো জনবল থাকতে পারবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার (পর্ব) পূর্ণ মেয়াদের (৬মাস) করতে হবে। ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দ্রুত অপসারণ করতে হবে। কারিগরি সেক্টরের সকল শূণ্যপদে কারিগরি জনবল দ্রুত নিয়োগ সম্পন্ন করতে হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন ও সংস্কার করতে হবে এবং উপ সহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্যাতিত অন্য কেউ আবেদন করতে পারবে না এবং উপ সহকারি প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে। ৪র্থ শিল্পবিপ্লবের চালেঞ্জ সামনে রেখে দেশে বিদেশের কর্মবাজারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের কারিকুলাম ঢেলে সাজাতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে বিএসসি (পাস) কোর্স/ সমমানের মর্যাদা প্রদানে সরকারি ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এসময় সরকারি, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভে উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৭ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৯ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৯ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

২০ ঘণ্টা আগে