রোসাটমের প্রতিযোগিতায় জিতে উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশের প্রত্যয়

পাবনা প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২৬, ১৯: ৪৭
রোসাটমের বৈশ্বিক প্রতিযোগিতায় বিজয়ী হয়ে উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশি স্কুলশিক্ষার্থী প্রত্যয়। ছবি: সংগৃহীত

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের আন্তর্জাতিক শিক্ষামূলক প্রকল্প ‘আইসব্রেকার অব নলেজ’-এর সপ্তম আসরে বিজয়ী হয়ে উত্তর মেরু অভিযানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশের শিক্ষার্থী মো. মালেকুল সালেহীন প্রত্যয়। তিনি রাজশাহী ক্যাডেট কলেজের দশম শ্রেণির ছাত্র।

সোমবার (২৯ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোসাটম। গত ২৩ জুন মস্কোর মিউজিয়াম অব অ্যাটমিক এনার্জিতে প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আগামী আগস্টে বিজয়ীরা বিশ্বের বৃহত্তম পারমাণবিক আইসব্রেকার ‘৫০ লিয়েত পাবেদি’-তে চড়ে আর্কটিক অঞ্চলে বিশেষ এক অভিযানে অংশ নেবেন।

বাংলাদেশসহ ২২টি দেশের ১৪ থেকে ১৬ বছর বয়সী প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে এ সম্মানজনক সুযোগ অর্জন করেন প্রত্যয়। তিন ধাপে আয়োজিত প্রতিযোগিতায় ছিল পারমাণবিক শক্তি, আর্কটিক অনুসন্ধান ও উদীয়মান প্রযুক্তি বিষয়ে বিজ্ঞান কুইজ, বিশেষজ্ঞদের পরিচালনায় শিক্ষামূলক ওয়েবিনার এবং ‘কীভাবে পারমাণবিক প্রযুক্তি আজকের বিশ্বকে বদলে দিচ্ছে’ শীর্ষক চূড়ান্ত উপস্থাপনা।

বিজ্ঞান, শিক্ষা, পারমাণবিক শিল্প ও আর্কটিক গবেষণার সঙ্গে যুক্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের মূল্যায়ন করেন।

বিজয়ী হওয়ার অনুভূতি জানিয়ে প্রত্যয় বলেন, “আমার কাছে এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে, এমন একটি অনন্য সুযোগ পেয়েছি। এমন একটি অভিযানে অংশ নেওয়া কেবল ভ্রমণ নয়, বরং পরিচিত গণ্ডি পেরিয়ে বিজ্ঞানের জগৎ কতটা বিশাল হতে পারে, তা দেখার এক দারুণ সুযোগ। এটা আমি অনুপ্রেরণা হিসেবে ভবিষ্যতে কাজে লাগাতে চাই।”

এই অভিযানে বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা একত্রিত হবেন। তারা আর্কটিক অঞ্চল ঘুরে দেখার পাশাপাশি পারমাণবিক প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবেন। এছাড়া শীর্ষ বিশেষজ্ঞদের বক্তব্য শোনা, কর্মশালায় অংশগ্রহণ, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং মতবিনিময় সেশনের মাধ্যমে রোসাটমের পারমাণবিক আইসব্রেকার বহর সম্পর্কেও প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করবেন।

রোসাটমের ‘আইসব্রেকার অব নলেজ’ প্রকল্পের লক্ষ্য স্টেম (STEM) শিক্ষার প্রসার, তরুণ বৈজ্ঞানিক প্রতিভার বিকাশ এবং বিজ্ঞান ও প্রকৌশল খাতে নতুন প্রজন্মকে উৎসাহিত করা। একই সঙ্গে আর্কটিক অঞ্চলের উন্নয়ন ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতায় পারমাণবিক প্রযুক্তির ভূমিকা তুলে ধরাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

রাজনীতি/আরআইআর

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

১০ গ্রামের লড়াইয়ে রণক্ষেত্র ভাঙ্গা, পুলিশসহ আহত অর্ধশতাধিক

রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে শুরু হওয়া সংঘর্ষ বেলা সাড়ে ১১টা পর্যন্ত চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পুলিশ। সংঘর্ষের জেরে প্রায় তিন ঘণ্টা ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

১ দিন আগে

ঢাকা-বেনাপোল মহাসড়কের নড়াইল অংশ সরু হওয়ায় বাড়ছে দুর্ঘটনা, জনভোগান্তি

ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত মহাসড়ক প্রশস্তকরণের কাজ শেষ না হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। সরু ও খানাখন্দে ভরা এই সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কয়েকটি জেলার লাখো মানুষকে। যাত্রীদের ভোগান্তিরও শেষ নেই।

২ দিন আগে

নান্দাইলে স্কুলের নির্মাণকাজ শেষ না করেই ঠিকাদারদের বিল পরিশোধের অভিযোগ

২০২৩-২০২৪ অর্থবছরে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও ফটক নির্মাণ এবং প্রায় ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষ নির্মাণকাজ শেষ না করেই সংশ্লিষ্ট ঠিকাদারদের বিল পরিশোধের অভিযোগ উঠেছে।

২ দিন আগে

পাগলা মসজিদের দানবাক্সে এবার ১৬ কোটির নতুন রেকর্ড

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার অতীতের সব রেকর্ড ভেঙে পাওয়া গেছে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এর পাশাপাশি মিলেছে শত ভরির বেশি স্বর্ণালঙ্কার, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা এবং মানতকারীদের হাজারো চিঠি।

২ দিন আগে