ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেই আগামী শনিবারের (২১ ফেব্রুয়ারি) মধ্যে ইরানে সম্ভাব্য হামলা চালানো নিয়ে উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে সামরিক কর্মকর্তারা এ সপ্তাহের মধ্যেই হামলার প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন। তবে হামলার পরবর্তী পরিস্থিতি এবং ইরানের পাল্টা জবাব কী হতে পারে, তা নিয়ে এখনো বিশ্লেষণ চালাচ্ছে ওয়াশিংটন।
এ ছাড়া এই আলোচনার বিষয়কে ‘পরিবর্তনশীল ও চলমান’ হিসেবে অভিহিত করেছেন তিনি। কারণ প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ এখন বিশ্লেষণ করছে যদি হামলা চালানো হয় তাহলে ইরান এর প্রতিক্রিয়ায় কী ব্যবস্থা নেবে। এই হামলা মধ্যপ্রাচ্যে কী পরণতি বয়ে আনবে সেটি নিয়েও তারা চিন্তিত।
একাধিক সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ীভিত্তিতে কিছু সেনাকে ইউরোপ অথবা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিচ্ছে মার্কিন সরকার। যদি হামলার সিদ্ধান্তে এগিয়ে নেওয়া হয় এবং হামলা চালানো হয় তাহলে নিজ সেনাদের রক্ষার জন্য মূলত তাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।
সাধারণ কোথাও হামলা চালানোর আগে নিজেদের সেনা সরায় যুক্তরাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্যে থেকে সেনা সরানোর মানেই যে ইরান এখনোই হামলা চালানো হবে, এমন কিছু নির্দেশ করে না বলে জানিয়েছেন অপর এক সূত্র।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বাবা প্রয়াত আনোয়ারুল ইসলাম খানের পর এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ছেলে ইয়াসের খান চৌধুরী। প্রথমবার নির্বাচিত হয়েই তিনি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
২ দিন আগে
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের মতে, নতুন ভিটায় সেচ কাজের জন্য বিদ্যুতের তার টানতে গিয়ে প্রথমে ছেলে এনামুল হক রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় ছেলেকে বাঁচাতে গিয়ে মা আমেনা বেগম রিনাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
২ দিন আগে
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না অন্যদিকে তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
২ দিন আগে