নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৩ আসনে সিদ্ধিরগঞ্জের একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার খোলার অভিযোগ উঠেছিল জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ নিয়ে উত্তেজনা ছড়ালে পুলিশ-প্রশাসনসহ বিএনপি-জামায়াত নেতারা কেন্দ্রটি পরিদর্শন করেন।
পরে প্রশাসন জানায়, ব্যালট পেপারে সিল দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। প্রিজাইডিং কর্মকর্তা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ভোটকক্ষের জন্য ব্যালট পেপার ভাগ করছিলেন। তবে ওই প্রিজাইডিং কর্মকর্তা সাবেক জামায়াত নেতা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা পপুলার হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রের উত্তেজনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কেন্দ্রের ভোটকক্ষের মেঝেতে কয়েকটি বাক্সে ব্যালট বই পড়ে রয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের একজন নেতা গণমাধ্যমকে জানান, সন্ধ্যায় পোলিং এজেন্টদের তথ্য দিতে কেন্দ্রে গেলে সব কক্ষ বন্ধ দেখতে পান তিনি। কেন্দ্রে ঢুকতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। আধা ঘণ্টা পর জোর করে ভেতরে ঢুকলে প্রিজাইডিং অফিসার ছাড়াও একটি কক্ষে নারীসহ ১০ জনের মতো লোক দেখেন তিনি। সেখানে খোলা ব্যালট মেঝেতে পড়ে ছিল। তাকে দেখে সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় যুবদলের ওই নেতা বাকিদের আটক করে স্থানীয় বিএনপি ও প্রশাসনিক কর্মকর্তাদের জানান।
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম (মান্নান) বলেন, দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া জামায়াতের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাবেক আমির। তার সহযোগিতায় কেন্দ্রের ভেতর রাতে ব্যালট পেপার খোলা হয়েছে। জামায়াতের নেতাকর্মীরা ব্যালটে সিল মারার প্রস্তুতি নিয়েছিলেন।
রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক রায়হান কবির গণমাধ্যমকে বলেন, ব্যালটে সিল মারার একটি গুজব শুনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ভোটকেন্দ্রের সামনে জড়ো হয়েছিলেন। বিষয়টি তেমন নয়। স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী প্রিজাইডিং কর্মকর্তা ব্যালট পেপারগুলো বিভিন্ন কক্ষের জন্য আলাদা করছিলেন।
প্রিজাইডিং কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাবেক আমির। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বলেন, আমরা তাকে নিয়োগ দিয়েছি স্কুলশিক্ষক হিসেবে। তার বিরুদ্ধে আজকের আগে কোনো অভিযোগ পাইনি।
ধনকুন্ডা ইউনিট জামায়াতের সেক্রেটারি মো. আমান বলেন, আমাদের নেতাকর্মীরা জাল ভোট দিচ্ছিল শুনে আমরা কেন্দ্রে আসি। পুলিশ-প্রশাসন কেউ এর কোনো প্রমাণ পায়নি। আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে।

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে কিছু লোক আল বাশারাত মৎস্য প্রজেক্টে বস্তা নিয়ে আসা-যাওয়া করে আসছিলেন। বুধবার দুপুরের দিকে মৎস্য প্রজেক্টে মাইক্রোবাসে করে কিছু লোকজন আসে। তারা কয়েকটি বস্তায় ভরে কিছু মালামাল নিয়ে যায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পরিত্যক্ত ভবনে গিয়ে ককটেল তৈরির সরঞ্জাম দেখতে পায়।
১০ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজশাহী বিভাগের ৫ হাজার ৫০৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১ হাজার ৭৬৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বুধবার সকালে ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি এলাকায় ভোট কেনার অভিযোগে টাকাসহ জামায়াত নেতা হাবিবুর রহমান হেলালীকে স্থানীয় জনগণ আটক করে। পরে তারা তাকে প্রশাসনের হাতে তুলে দেয়।
১১ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের ব্যাগের টাকা গণনা শেষ হয়েছে। তার ব্যাগে মোট ৭৪ লাখ পাওয়া গেছে বলে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জানিয়েছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম।
১১ ঘণ্টা আগে