সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে ভাড়া বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক আলামতের ভিত্তিতে পুলিশ ও সিআইডির ধারণা, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মাসুম নামে এক ব্যক্তিকে সন্দেহ করা হলেও তিনি পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে যায় পুলিশ। পরে রাত ১১টার দিকে সেখান থেকে শারমিন আক্তার লিজা নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জাকির হোসেন জানান, ফ্ল্যাটের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল এবং ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন আলামতের ভিত্তিতে পুলিশের ধারণা, ভুক্তভোগীকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিমও। তাদের প্রাথমিক পর্যবেক্ষণেও একই ধরনের আলামত পাওয়া গেছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, নিহত শারমিন রাজধানীর একটি মার্কেটে চাকরি করতেন। প্রায় তিন বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।
এ ঘটনায় মাসুম নামে এক ব্যক্তিকে সন্দেহ করছে নিহতের পরিবার। তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।
৬ ঘণ্টা আগে
ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৭ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৭ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
১ দিন আগে