প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা-সিলেট মহাসড়কের তীব্র যানজটে আটকা পড়ে অবশেষে মোটরসাইকেলে চড়ে গন্তব্যে পৌঁছান সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান।
বুধবার (৮ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে তিনি আশুগঞ্জের হোটেল উজানভাটি থেকে সরাইল বিশ্বরোড মোড়ের উদ্দেশে রওনা দেন। তবে বাহাদুরপুর এলাকায় তার গাড়ির বহর দীর্ঘ যানজটে আটকা পড়ে। প্রায় তিন ঘণ্টা আটকে থাকার পর দুপুর একটার দিকে মোটরসাইকেলে করে সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছান উপদেষ্টা।
এর আগে তিনি ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে এসে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছান এবং আশুগঞ্জে যাত্রাবিরতি করেন।
এদিকে সকাল থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। হাইওয়ে পুলিশের দাবি, সড়ক সংস্কার কাজ এক পাশে চালানোর কারণে যানজট তৈরি হয়েছে।
জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীত করার কাজ চলছে। কিন্তু কাজের ধীরগতির কারণে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।
যাত্রীদের অভিযোগ, এ পথ পাড়ি দিতে সময় লাগছে ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, উপদেষ্টা ফওজুল কবির খানের পরিদর্শনকে সামনে রেখে রোববার থেকে খানাখন্দের ভরাট শুরু হয়। তবে এক পাশ বন্ধ রেখে সংস্কার কাজ চলায় যানজট আরও বেড়েছে।
আশুগঞ্জ থানার ওসি খায়রুল আলম বলেন, উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশে রওনা দিলে মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকা পড়েন। পরে তিনি মোটরসাইকেলে চড়ে সরাইল বিশ্বরোডে পৌঁছান এবং সড়ক পরিদর্শন করেন।

স্থানীয়দের অভিযোগ, সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে শামিমকে একটি অনুষ্ঠানে কোরআন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ঘটনাস্থলেই শামিমসহ কয়েকজন আহত হন। পর
১ দিন আগে
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১ দিন আগে
সুনামগঞ্জের ‘দেখার হাওরে’ ফসলরক্ষা বাঁধের একটি অংশ হঠাৎ ভেঙে পানি ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এতে কয়েক হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিলেও স্থানীয় কৃষকদের কয়েক ঘণ্টার প্রাণপণ চেষ্টায় শেষ পর্যন্ত বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
১ দিন আগে
খাগড়াছড়িতে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগে অবশেষে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বিকেলে খাগড়াছড়ির মানিকছড়ি থানায় অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে পরিবেশ সুরক্ষা আইনে মামলা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। তবে এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
১ দিন আগে