ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুর ২টার পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তার ওপর ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
রাজধানীর পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। শুক্রবার (২২ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান ঢাকা বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এবার মাদারীপুরের সুরুজ কাজী নামে এক তরুণ নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকার বাসিন্দা ছিলেন। বাবার নাম শাহাবুদ্দিন কাজী। সুরুজের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পরিবারে চলছে আহাজারি।
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে ১ লাখ টন ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমটি ফসিল। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে জাহাজটি থেকে তেল লাইটারিং (ছোট জাহাজে স্থানান্তর) শুরু হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন বিধিতে যেসব গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে, এর মধ্যে একটি হলো এই নির্বাচনে পোস্টার থাকবে না। আমরা স্থানীয় সরকার নির্বাচন পোস্টার না
কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘জাতীয় নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশটির সঙ্গে শান্তিপূর্ণ চুক্তির সম্ভাবনা ‘খুব বেশি নেই’ বলেও মন্তব্য করেছেন তিনি। কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গঠনের একদিন পরই তিনি এই মন্তব
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় লোকজনের হামলা ও মারধর শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। একটি উলটে যাওয়া ট্রাক্টর উদ্ধারে সহযোগিতা করতে গেলে ‘পুলিশের তাড়া খেয়েই দুর্ঘটনা ঘটেছে’— এমন গুজব ছড়িয়ে তাদের ওপর এই বর্বর হামলা চ
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ধার শহরের বাসিন্দা ৭৮ বছর বয়সী মোহাম্মদ রফিকের কাছে ‘কামাল মওলা মসজিদ’ ছিল তার দ্বিতীয় বাড়ির মতো। গত ৫০ বছর ধরে তিনি এই মসজিদে মুয়াজ্জিন হিসেবে আজান দিয়ে আসছিলেন। তার আগে, ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে এখানে নামাজ পড়াতেন তার দাদ
ভারতের পাঞ্জাবে একটি সন্দেহভাজন গুপ্তচর চক্রের নেটওয়ার্কের সন্ধান পেয়েছে দেশটির পুলিশ। ভারতীয় সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর চলাচলের সংবেদনশীল তথ্য পাকিস্তানের হ্যান্ডলারদের (যোগাযোগকারী) কাছে পাচারের অভিযোগে বলজিৎ সিং ওরফে বিট্টু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে ঢাকা আসছেন টমাস ডুলি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে দুই বছরের চুক্তিতে সই করতে আজ শুক্রবার সকালেই তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।