আমিরাত থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামে জাহাজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জ্বালানিবাহী জাহাজ। ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে ১ লাখ টন ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমটি ফসিল। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে জাহাজটি থেকে তেল লাইটারিং (ছোট জাহাজে স্থানান্তর) শুরু হয়েছে।

রাষ্ট্রায়ত্ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মো. মোস্তাফিজার রহমান বলেছেন, ‘সব তেল আনলোড করতে ২৫-২৬টি লাইটার জাহাজ লাগতে পারে। আগামী ৮-১০ দিনের মধ্যে এই জাহাজের সব ক্রুড অয়েল রিফাইনারিতে পৌঁছে যাবে।’

ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার দেশগুলোতে অস্থিরতা তৈরি হলে এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে ১৮ ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশে অপরিশোধ তেল আসা বন্ধ হয়ে গিয়েছিল। ফলে অপরিশোধিত তেলের সংকট দেখা দিলে ১৪ এপ্রিল থেকে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।

গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে এমটি নিনেমিয়া বাংলাদেশে আসে। জাহাজটি তেল নিয়ে আসার পর ৮ মে সকাল থেকে ইস্টর্ন রিফাইনারিতে আবার পুরোদমে উৎপাদন শুরু হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

৫ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

৬ ঘণ্টা আগে

অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতীম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

৭ ঘণ্টা আগে

তেজগাঁও কলেজের মসজিদে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে

রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা

১ দিন আগে
Advertisement