স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা যায়নি। অক্সিজেন প্রবাহের জন্য ভেন্টিলেশন ব্যবস্থাও ছিলো না হাসপাতালটিতে। নবজাতকদের শ্বাসকষ্ট হলেও, কোনো ডাক্তার তখন দায়িত্বে ছিলেন না। ডেকেও নার্সদের সাড়া মেলেনি।
দিল্লিতে হেনস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সেখানে আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। একটা জায়গায় বসতে দেয়া হয়েছিল। ওখানে কোনো রুমে নিয়ে আটকে রাখা হয়েছে, এটা একদম ভুল কথা।
চীনের প্রতিবেশী দেশ নেপালে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান তৎপরতা নিয়ে বেইজিংয়ের ‘উদ্বেগে’র ইঙ্গিত দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে তিনি নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে বলেছেন, ‘দূরের আত্মীয়ের চেয়ে কাছের প্রতিবেশী অনেক ভাল
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টা ২৭ মিনিটে এই শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল দেশটির মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে।
সাম্প্রতিক সময়ের তিনটি আলোচিত ঘটনা যেন একই নাটকের তিনটি দৃশ্য। চরিত্র আলাদা, সংলাপ আলাদা, কিন্তু প্রশ্ন একটাই— প্রকৃত সত্য কী? সবটাই যে সত্য, তা নয়। আবার সবটাই যে মিথ্যা, সেটিও বলা যায় না। আর এই ধূসর অঞ্চলেই সবচেয়ে বেশি ক্ষয় হয় জনবিশ্বাসের।
বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি নিয়ে বিবাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, দুই গ্রামের মধ্যবর্তী একটি কবরস্থানের পাশের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের ২০০ থেকে ২৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র, টেঁটা, রামদা, লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
বিশ্বকাপের মঞ্চে এটি নিউজিল্যান্ডের জন্য এক ঐতিহাসিক ম্যাচ। এর আগে দুবার বিশ্বকাপে অংশ নিয়ে নিজেদের খেলা ৬টি ম্যাচের প্রতিটিতেই হেরেছিল তারা। ইরানের বিরুদ্ধে এই ড্রয়ের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের প্রথম পয়েন্টের স্বাদ পেল ওশেনিয়ার এই প্রতিনিধিরা। ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে ওল্ড ব্ল্যাকসদের স্বপ্ন দেখা