দেশের রাজনীতিকদের ‘সবচেয়ে হীন ব্যক্তি’ বানানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আপনারা সকলে একটা বিষয় লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া; যা খুশি তাই করা হয়। সমাজের কাছে রাজনীতিকদের একটা সবচেয়ে হীন ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।’
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আকস্মিক বায়ু নিঃসরণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এর জেরে আজ শুক্রবার স্টেশনে অবস্থানরত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারীদের জরুরি ভিত্তিতে নিজ নিজ স্পেসক্রাফটের (মহাকাশযান) ভেতরে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্বে যুদ্ধবিধ্বস্ত লেবাননকে ইরান নিজের স্বার্থে ‘দাবার গুটি’ হিসেবে ব্যবহার করছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে বৈরুতের অভ্যন্তরীণ বিষয়ে তেহরানের সব ধরনের হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি।
হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৫ শিশু মারা গেছে। আর এ সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ২৪৩ শিশু। শেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে মারা গেছে ৪ শিশু, আর বাকি শিশুটি সিলেট বিভাগের।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৮ জনকে বাংলাদেশে পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টা করলেও বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে ওই ২৮ জন সীমান্তের শূন্যরেখা (নো ম্যান্স ল্যান্ড) এলাকায় অবস্থান করছেন।
অবৈধ বসতি স্থাপন এবং জনসংখ্যার ভারসাম্য পরিবর্তনের (ডেমোগ্রাফিক চেইঞ্জ) বিষয়ে স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর চাপের মুখে বড় পদক্ষেপ নিয়েছে ভারতের অরুণাচল প্রদেশ সরকার। রাজ্যের ইটানগর ক্যাপিটাল রিজিয়ন (আইসিআর) এলাকায় চিহ্নিত ১৫টি ‘অননুমোদিত’ মসজিদ সিলগালা করে দেওয়া হয়েছে।
জাতিসংঘের একটি সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬০ বছরে বিশ্বব্যাপী মাংসের সরবরাহ চার গুণ বেড়েছে এবং এই বৃদ্ধির ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
কুমিল্লা জেলায় বর্তমানে ৩৮৫ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন। মে মাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট মৃত্যু হলো সাতজনের।
ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি অনিবন্ধিত বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৃদ্ধাশ্রমটি রাজধানী কলম্বো থেকে ৫৫ কিলোমিটার দূরে আঙ্গুরুওয়াতোতা শহরে অবস্থিত।