ডোনাল্ড ট্রাম্প এ প্রস্তাবনা হাজির করে দাবি করেছেন, এটি মেনে নিলে অবিলম্বে যুদ্ধ থেমে যাবে। এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে হামাসের পক্ষ থেকে এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে বলা হয়েছে, এতে ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষিত হয়েছে।
আব্বাস এমন সময়ে এ আহ্বান জানালেন যখন ইউরোপীয় দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে শুরু করেছে। তার ভাষণ দেওয়ার কিছু সময় আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ফিলিস্তিনকে স্বীকৃতি দেন। আগের দিন কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য একই স্বীকৃতি দেয়।