Ad

জাতীয় সংবাদ

বড়দিনে সাম্প্রদায়িক সৌহার্দ্য সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির

২৪ ডিসেম্বর ২০২৫

আগামীকাল ‘বড়দিন’ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ‘বড়দিন’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

বড়দিনে সাম্প্রদায়িক সৌহার্দ্য সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির

জুন পর্যন্ত বাড়ল মেট্রোরেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ

২৪ ডিসেম্বর ২০২৫

মেট্রোরেলকে দেশের আধুনিক, নিরাপদ, দ্রুতগতির ও পরিবেশবান্ধব নগর পরিবহন হিসেবে আরও জনপ্রিয় করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ উদ্যোগ নিয়েছে।

জুন পর্যন্ত বাড়ল মেট্রোরেলের ভ্যাট অব্যাহতির মেয়াদ

তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

২৪ ডিসেম্বর ২০২৫

স্বল্পআয়ের তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বাংলাদেশকে ১৫ কোটি (১৫০.৭৫ মিলিয়ন) মার্কিন ডলার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এ সহায়তায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে নারী এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর ওপর।

তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

‘জননিরাপত্তা রক্ষা’য় আতাউর রহমান বিক্রমপুরীকে ৯০ দিনের ডিটেনশন

২৪ ডিসেম্বর ২০২৫

গত ১৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে ডিটেনশনের আদেশ জারি করা হয়। উপসচিব আবেদা আফসারীর সই করা আদেশে বলা হয়েছে, আটকাদেশ জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

‘জননিরাপত্তা রক্ষা’য় আতাউর রহমান বিক্রমপুরীকে ৯০ দিনের ডিটেনশন

ভারতেও বাংলাদেশের হাইকমিশনারকে তলব

২৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশন লক্ষ্য করে সংঘটিত একাধিক ঘটনার বিষয়ে ঢাকার পক্ষ থেকে ‘গভীর উদ্বেগ’ জানিয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার কয়েক ঘণ্টার মধ্যেই পালটা এ পদক্ষেপ নিয়েছে ভারত।

ভারতেও বাংলাদেশের হাইকমিশনারকে তলব

কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস অভিমুখে হিন্দুত্ববাদী ও বামপন্থিদের মিছিল

২৩ ডিসেম্বর ২০২৫

বিবিসি ও ভারতের গণমাধ্যমগুলোর খবর, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হিন্দুত্ববাদী সংগঠন ও সন্ধ্যায় বামপন্থি দলগুলো এ মিছিল করে। এ দিন দুপুরে দিল্লিতেও বাংলাদেশ দূতাবাসের সামনে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ করে। সেখানেও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস অভিমুখে হিন্দুত্ববাদী ও বামপন্থিদের মিছিল

গণমাধ্যম-সাংস্কৃতিক সংগঠনে হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জাতিসংঘ বিশেষজ্ঞের

২৩ ডিসেম্বর ২০২৫

জাতিসংঘের এই বিশেষজ্ঞ বলেন, এই মব হামলা এমনি এমনি হয়নি, বরং এটি বিচারহীনতা দূর করা এবং সংবাদমাধ্যম ও শিল্পীদের স্বাধীনতার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতারই পরিণতি।

গণমাধ্যম-সাংস্কৃতিক সংগঠনে হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জাতিসংঘ বিশেষজ্ঞের

উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের তথ্য নেই: মন্ত্রিপরিষদ সচিব

২৩ ডিসেম্বর ২০২৫

উপদেষ্টা পরিষদ পুর্নগঠন হচ্ছে— এমন গুঞ্জনের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রিপরিষদ সচিব সাফ জানিয়ে দেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো খবর নেই।’

উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের তথ্য নেই: মন্ত্রিপরিষদ সচিব

এই নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হতে হবে : ইসি আনোয়ারুল

২৩ ডিসেম্বর ২০২৫

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন অত্যন্ত আশাবাদী সত্যি সত্যি এবার ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে। সুতরাং সমন্বয়হীনতার কোনো সুযোগ নেই। সমন্বয়হীনতার সামান্যতম কোনো ত্রুটি-বিচ্যুতি যদি নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টিগোচর হয়, সেটি কিন্তু আমরা স্বাভাবিক এবং সহজভাবে নেব না।

এই নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হতে হবে : ইসি আনোয়ারুল

রংপুরে মনোনয়নপত্র নিলেন এনসিপির সদস্য সচিব আখতার

২৩ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রংপুরে মনোনয়নপত্র নিলেন এনসিপির সদস্য সচিব আখতার

পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার চান এসপিরা

২৩ ডিসেম্বর ২০২৫

ডিসি-এসপিদের মতবিনিময় সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, সর্বশক্তি দিয়ে এবারের নির্বাচনকে সফল করবে পুলিশ, তবে কঠোর পদক্ষেপ গ্রহণে ইসির সমর্থন চাই। সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারলে নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার চান এসপিরা

ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিতে ইনকিলাব মঞ্চের ‘শহিদি শপথ’

২৩ ডিসেম্বর ২০২৫

শপথ পাঠের আগে সংক্ষিপ্ত বক্তব্যে জাবের বলেন, মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে গেছেন। তিনি দাবি করেন, ইনকিলাব মঞ্চ শহিদ ওসমান হাদির রক্তের সঙ্গে কোনো ধরনের বেইমানি করবে না এবং তার হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিতে ইনকিলাব মঞ্চের ‘শহিদি শপথ’

স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন খলিলুর রহমান?

২৩ ডিসেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছরের যাত্রায় সবচেয়ে আলোচিত বিষয় আইনশৃঙ্খলা পরিস্থিতি। সম্প্রতি নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এ অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দেওয়ার জোর আলোচনা চলছে। তার জায়গায় বর্তমান নিরাপত্তা উপদেষ্টা খলি

স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন খলিলুর রহমান?

মাঠ প্রশাসনকে সিইসি’র কড়া নির্দেশনা

২৩ ডিসেম্বর ২০২৫

দেশের এই ক্রান্তিলগ্নে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে উল্লেখ করে সিইসি কর্মকর্তাদের আশ্বস্ত করেন, বিধি-বিধান অনুযায়ী সাহসী পদক্ষেপ নিলে কমিশন সবসময় তাদের পাশে থাকবে।

মাঠ প্রশাসনকে সিইসি’র কড়া নির্দেশনা

হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ

২৩ ডিসেম্বর ২০২৫

সোমবার (২২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। শিলিগুড়ি টাইমসের খবরে বলা হয়েছে, এ দিন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচি ও ভিসা অফিস ঘেরাও করে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠন।

হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ

ডেইলি স্টারে হামলা-আগুনের ঘটনায় মামলা

২২ ডিসেম্বর ২০২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে ডেইলি স্টার কর্তৃপক্ষ। মামলায় অজ্ঞাত ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে অগ্নিসংযোগে পত্রিকাটির ৪০ কোটি টাকার ক্ষতির কথা বলা হয়েছে।

ডেইলি স্টারে হামলা-আগুনের ঘটনায় মামলা

তারেক রহমানের দেশে ফেরার দিনে ১০ রুটে চলবে বিশেষ ট্রেন

২২ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে ১০ রুটে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। পাশাপাশি এ দিন তিনটি স্বল্প দূরত্বের কমিউটার ট্রেন বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

তারেক রহমানের দেশে ফেরার দিনে ১০ রুটে চলবে বিশেষ ট্রেন