পশু আনার সময় সড়কে যাতে যানযট না হয় সে জন্য নেয়া হয়েছে যথাযথ পরিকল্পনা। রেললাইনের পাশে ও সড়কে হাট বসানো যাবে না। হাটগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব থাকবে। এছাড়াও ইজারাদারদের নিজস্ব ভলেন্টিয়ারও থাকবে।
রাজনীতিবিদসহ রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এই ফল নিয়ে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কারও অভিমত, বিজেপির হিন্দুত্ববাদী রাজনৈতিক দর্শনের নেতিবাচক প্রভাবের মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে। আবার কেউ মনে করছেন, কেন্দ্রের মতো রাজ্যেও একই দল ক্ষমতায় থাকায় ঢাকা-দিল্লির মধ্যে নতুন কূট
প্রতিবেদনে বলা হয়, হয়রানির শিকার সাংবাদিকদের মধ্যে ৪২ জন আহত, ১৭ জন শারীরিকভাবে লাঞ্ছিত ও ১০ জনকে হুমকি দেওয়া হয়েছে। এছাড়া তিনজনকে আটক করার পাশাপাশি চারটি পৃথক মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।
রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে নানা কারণে আলোচনায় আসেন মাসুদ আলম। বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা তিনি। তার বাড়ি বগুড়া জেলায়।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে সেনাপ্রধান এসব বলেন। সম্মেলনের আগে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাও বক্তব্য দেন।
বাংলাদেশ পুলিশে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৯ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে।
এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের অধিবেশনে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা জন্মেছে যে বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি; কাজের মাধ্যমে এই নেতিবাচক ধারণাটি পরিবর্তন করতে হবে।
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে ১৫ বছর পর বিজেপি ক্ষমতায় এলেও এতে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন মো. তারিকুল ইসলাম। আজ মঙ্গলবার (৫ মে) অ্যাটর্নি জেনারেল বরাবর পদত্যাপত্র দেন তিনি।
দেশে তেলের সংকট নাই, হবেও না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘তেলের কোনো সংকট কখনো হয় নাই। এখনো হবে না। কখনো হবেও না। কারণ, পর্যাপ্ত স্টক আমরা ক্রয় করতে যাচ্ছি।’
আগামী দিনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশল নির্ধারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কই মূল ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। সম্প্রতি বাংলাদেশের ২৫ সদস্যের এক ব্যবসায়ী প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটা জা
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রচিত ‘বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা: দ্য লার্নিং নেশন’ বইয়ের প্রকাশনা উপলক্ষে রাজধানীতে এক জমকালো মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক সহায়তা হ্রাস এবং টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে অগ্রাধিকার ইস্যু হিসেবে
হামের টিকা না দেওয়ার কারণ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শিশু মৃত্যুর মতো কোনো ক্ষতিকর উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না।
সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সব কর্মকর্তা এই নির্দেশের আওতায় পড়বেন।
একই ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বিদেশ সফর নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন ড. খলিলুর রহমান। তিনি জানান, চীন ও ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ কূটনৈতিক প্রতিশ্রুতি রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসেই প্রধানমন্ত্রী চীন সফরে যেতে পারেন। বর্তমানে দুই দেশের প্রধ