আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতেই ছুটি বাড়ানোর চিন্তাভাবনা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বাংলাদেশ থেকে ২৮ ফেব্রুয়ারি-৩ মার্চ পর্যন্ত চার দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
বাংলাদেশিদের শান্ত থাকার এবং গুজব এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড, কোনো সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিইআরসি জানায়, সৌদি আরমাকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত কার্গো প্রাইস অনুযায়ী বেসরকারি এলপিজি’র রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১১ দশমিক ৭৪ টাকা সমন্বয় করা হয়েছে। সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৭৭৬ দশমিক ৯৩ টাক অপরিবর্তিত থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, The Bangladesh (Whips) Order, 1972 (P.O. 64 of 1972 ) এর Article 3(1) এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত করিলেন।
৩ উপ-প্রেস সচিব নিয়োগের প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি
মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
সমালোচনার মুখে এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে 'হত্যা'র ঘটনায় বাংলাদেশ 'দুঃখপ্রকাশ' করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই এ হামলা চালানো হয়েছে।
জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি হবে ৩ মার্চ, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।
আগামী ছয় মাসের মধ্যে রাজধানীতে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করতে চায় সরকার।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন হাজারও প্রবাসী কর্মী ও আন্তর্জাতিক যাত্রী।
এ ছাড়া গুলশান বিভাগের ডিসি রওনক আলমকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) পদে বদলি করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) মো. মইনুল হককে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।
সাক্ষাৎকালে মন্ত্রী ভারতীয় ভিসা সেন্টারগুলো চালুকরণ ও ভিসা প্রদানের হার বৃদ্ধির জন্য হাইকমিশনারকে অনুরোধ করেন। জবাবে হাইকমিশনার বলেন, আমরা পর্যাপ্ত মেডিকেল ভিসা দিচ্ছি। কিন্তু গত দেড় বছরে সার্বিক নিরাপত্তাজনিত কারণে আমাদের ভিসা সেন্টারগুলো বন্ধ হয়ে গিয়েছিল এবং ভিসা প্রদানের হার কম ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সালেহ আহমেদ ইফতার শেষে জরুরি খাদ্য-পানীয় সরবরাহের কাজে বের হন। তাঁর সঙ্গে আরও একজন সহকর্মী ছিলেন। হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায়। মুহূর্তেই বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সালেহ আহমেদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তার
তারা হলেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের মো. শাহাদাত হোসেন মাসুদ।