ইরান যুদ্ধের জেরে ৩ দিনে ঢাকায় ১০২ ফ্লাইট বাতিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৪: ১৯
ফ্লাইট বাতিলে চরম অনিশ্চয়তা নিয়ে বিমানবন্দরে অপেক্ষা করছেন প্রবাসী কর্মী ও আন্তর্জাতিক যাত্রী। ছবি: রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ১০২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন হাজারও প্রবাসী কর্মী ও আন্তর্জাতিক যাত্রী।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিলে ঢাকার সঙ্গে এসব দেশের ফ্লাইট চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ২ মার্চ পর্যন্ত এমিরেটস, গালফ এয়ার, ফ্লাইদুবাই, এয়ার অ্যারাবিয়া, জাজিরা এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, সালাম এয়ার, কুয়েত এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের একাধিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি রাত পর্যন্ত মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি ফ্লাইট। আর আজ ২ মার্চ বাতিল হয়েছে আরও ৩৯টি ফ্লাইট। সব মিলিয়ে তিন দিনে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১০২টি।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ২ মার্চ বাতিল হওয়া ৩৯টি ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, কুয়েত এয়ারওয়েজ (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইনস (বাংলাদেশ) ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের (বাংলাদেশ) ১০টি ফ্লাইট রয়েছে।

ফ্লাইট বাতিল হওয়ায় অনেক যাত্রী বিমানবন্দরে এসে বিপাকে পড়েছেন। কারও কারও ক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো যাত্রীদের সঙ্গে যোগাযোগ রেখে রিশিডিউল বা বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছে বলে জানা গেছে।

তবে মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা থাকতে পারে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট সূচি পুনর্বিন্যাস করা হবে বলে জানিয়েছেন বিমানবন্দর সংশ্লিষ্টরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিশ্বব্যাংকের ঋণে ৯ লাখ যুবকে স্বাবলম্বী করার পথ দেখাবে ৪ এনজিও

বিশ্বব্যাংকের ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তায় বাস্তবায়নাধীন ‘ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট’ (আর্ন) প্রকল্পের মাধ্যমে দেশের নয় লাখ যুব-যুব নারীকে কর্মমুখী প্রশিক্ষণ, আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হবে।

৮ ঘণ্টা আগে

ট্রাইব্যুনালে নানক-তাপসদের সর্বোচ্চ শাস্তি চাইলেন শহিদ ফাইয়াজের বাবা

সাক্ষ্য দিতে গিয়ে ছেলে হত্যার বর্ণনা দেওয়ার কান্নায় ভেঙে পড়েন শহিদুল ইসলাম। মামলার আসামি সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ তার একমাত্র ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

৯ ঘণ্টা আগে

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রায় ১৩৭ কোটি টাকার (১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার) সহায়তা দেওয়ার লক্ষ্যে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

১০ ঘণ্টা আগে

১ মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট দীর্ঘ ২৯ দিন বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে। গতকাল মঙ্গলবার সাড়ে ৯টার দিকে ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে।

১০ ঘণ্টা আগে