মধ্যপ্রাচ্যের ৩ দেশের প্রবাসীদের সুখবর দিলেন আইন উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম

সৌদি আরব, ওমান ও কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সুখবর দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে সৌদী আরব সফরের কয়েকটি ছবি শেয়ার করে ফেসবুক তিনি লিখেছেন, সৌদী আরবে আমার এবারের সফর ছিল সরকারী, সেখানে কিছু ভালো খবর পেয়েছি।

রিয়াদে আমার সাথে সৌদী আরবের মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদ্বয়ের বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সাথেও বৈঠক হয়েছে। রূপালী বাংলাদেশের পাঠকদের জন্য নিম্নে তার দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আসিফ নজরুল লিখেছেন, ‍‍`‍‍`সৌদী আরবে আমার এবারের সফর ছিল সরকারী, সেখানে কিছু ভালো খবর পেয়েছি। রিয়াদে আমার সাথে সৌদী আরবের মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদ্বয়ের বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সাথেও বৈঠক হয়েছে।

সৌদী আরব সেখানে আকামাবিহীন ভাবে থাকা বাংলাদেশিদের বিষয়ে চাকুরীদাতাদের দায়দায়িত্ব আরো কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে, চাকরীর চুক্তি আগেই বাংলাদেশে শ্রমিকদের কাছে পাঠানোর বিষয় বিবেচনা করবে বলেছে, পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই করবে বলেছে।

ওমান সেখানকার সকল বাংলাদেশিদের থাকার বৈধতা দেয়ার প্রতিশ্রতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নিবে বলেছে। কাতারও নানা প্রতিশ্রুতি দিয়েছে।

এখন পর্যন্ত সব প্রতিশ্রুতিই। তবে সেগুলো আন্তরিক মনে হয়েছে। আমরা বিষয়গুলোর অগ্রগতি যেন হয় তা নিয়ে ফলো-আপ করবো। প্রবাসে কেউ কেউ আমার কাছে বিমান ভাড়া নিয়ে অভিযোগ করেছেন। এটা আমার মন্ত্রনালয়ের বিষয় না, তবু আমি বিমান কর্তৃপক্ষের সাথে দু’একদিনের মধ্যে বসবো।

সবশেষে, আপনাদের বহু মানুষের কাছে সৌদী আরবে বাংলাদেশ দূতাবাস সম্পর্কে ভালো মূল্যায়ন পেয়েছি। তাদের কাজের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেম দেখে আমারও ভালো লেগেছে। দুদিনে চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী শুধু নয়, তারা আমার সাথে সৌদী আরবের বড় বড় প্রায় বিশটি চাকুরীদাতা কোম্পানী ও প্রবাসে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের সাথে দুটো মিটিং এর ব্যবস্থা করেছে। এগুলো নিয়ে পরে লিখবো। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন‍‍`‍‍`।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাইকোর্টের শ্যোন অ্যারেস্ট সংক্রান্ত আদেশ স্থগিত

কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না

৮ ঘণ্টা আগে

এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।

৮ ঘণ্টা আগে

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীব

৮ ঘণ্টা আগে

মিরপুরে দেয়াল ধসের ঘটনা তদন্তে কমিটি

দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেলো।

১০ ঘণ্টা আগে