ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানীর মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের দেয়াল ধসে হাতহতের ঘটনা তদন্তে যৌথ তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানিয়েছে, রাজউক, গণপূর্ত বিভাগ ও সিটি করপোরেশনের সদস্যদের সমন্বয়ে গঠিত এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দেয়াল ধসের পর ঘটনাস্থলে যান ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় তিনি সাংবাদিকদের তদন্ত কমিটি গঠনের কথা বলেন।
দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করে প্রশাসক বলেন, দেয়ালটি নির্মাণে ত্রুটি ছিল।
দেয়ালটি ২০১৪ সালে নির্মাণ করা হলেও এতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দেওয়া হয়নি। এখানে আরসিসি করা হয়নি, শুধু ইটের ওপর গাঁথুনি দিয়ে দেয়াল করা হয়েছে। এ কারণেই আজ এই বড় দুর্ঘটনা ঘটে গেলো।
ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাকি দেয়ালগুলো মজবুত করে নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে ‘হামলা’ নয়, ‘প্রতিরোধ’ বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও জিএস সালাউদ্দিন আম্মার। একই সঙ্গে নিজেদের ‘ভুক্তভোগী’ দাবি করেছেন তারা।
১২ ঘণ্টা আগে
আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এ সময় পারস্পরিক স্বার্থে মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।’
১৪ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত স্পিকার আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
১৫ ঘণ্টা আগে