বার্ষিক-বৃত্তি-নির্বাচনি পরীক্ষা সুষ্ঠুভাবে না হলে ব্যবস্থা: মাউশি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১২: ৩০
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক পর্যায়ে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক, জুনিয়র বৃত্তি ও নির্বাচনি পরীক্ষা গ্রহণ ও সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দপ্তরটি।

সোমবার (১ ডিসেম্বর) মাউশির পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা রেখেই মাধ্যমিকের সহকারী শিক্ষকদের পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণার মধ্যে এ নির্দেশ এলো মাউশি থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী গত ২০ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে আগামী ৭ ডিসেম্বর (রোববার) পর্যন্ত বার্ষিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত নির্বাচনি পরীক্ষা হবে।

অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ২৯ অক্টোবরের চিঠি অনুযায়ী আগামী ২৮ নভেম্বর (রোববার) থেকে ৩১ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা দেশব্যাপী সব সরকারি ও বেসরকারি (নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানের সময়সূচি নির্ধারিত আছে।

মাউশি বলছে, এসব পরীক্ষা কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এসব পরীক্ষা গ্রহণে শিক্ষক-কর্মকর্তার কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম দেখা গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সব আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

মাউশির এ নির্দেশের আগের দিন গতকাল রোববার চার দাবি আদায়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরা। শিক্ষক নেতারা বলেছেন, সরকার তাদের দাবি না মানলে চলমান পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হবে।

শিক্ষকদের দাবিগুলো হলো—

  • সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ গঠনের গেজেট প্রকাশ করতে হবে;
  • বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করতে হবে;
  • সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দিতে হবে;
  • ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ করতে হবে।
Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

৬ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

৭ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

৮ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৯ ঘণ্টা আগে
Advertisement