হঠাৎ বিশ্ব জুড়ে ফেসবুক বিপর্যয়, দুর্ভোগে কোটি ব্যবহারকারী

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ জুন ২০২৬, ২০: ৩৪
বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী ফেসবুকে ঢুকতে সমস্যায় পড়ছেন। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সার্ভারে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। আজ শুক্রবার দুপুরের পর থেকে বিশ্ব জুড়ে কোটি ব্যবহারকারী এই প্ল্যাটফর্মটিতে ঢুকতে সমস্যায় পড়ছেন। ব্রিটিশ ইন্টারনেট মিডিয়া ও সংবাদভিত্তিক ওয়েবসাইট ইউনিল্যাড এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডাউনটাইম বা ওয়েবসাইটের সমস্যা ট্র্যাকিংকারী আন্তর্জাতিক সাইট ‘ইজডাউনে’র তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এরও বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়ে রিপোর্ট করেছেন। ইজডাউন নিশ্চিত করেছে, আজ দুপুরের পর থেকেই ফেসবুকের সার্ভিসে এই সক্রিয় সমস্যাগুলো ধরা পড়ছে।

ইউনিল্যাড বলছে, এই সমস্যাটি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের একাধিক দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সবচেয়ে বেশি ব্যবহারকারী ফেসবুক ডাউন থাকার ব্যাপারে অভিযোগ জানিয়েছেন।

ঠিক কী ঘটছে ফেসবুকে?

ইজডাউন মূলত ২০২৩ সালের জানুয়ারি থেকে ফেসবুকের সার্ভিসের ওপর নজর রাখছে। এই সময়ের মধ্যে তারা ফেসবুকের মোট ১৩৭টি যান্ত্রিক গোলযোগ বা সমস্যার ঘটনা ট্র্যাক করেছে। আজ ১২ জুন ব্রিটিশ মান সময় (বিএসসি) দুপুর ২টা ৪২ মিনিটে সর্বশেষ ফেসবুকের স্ট্যাটাস বা পরিস্থিতি পরীক্ষা করে সাইটটি নিশ্চিত করেছে যে, জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি সত্যিই বড় ধরনের জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে।

তবে কী কারণে এই বিঘ্ন ঘটছে, ঠিক কখন থেকে এই সমস্যার শুরু হয়েছে কিংবা কখন নাগাদ ফেসবুকের সেবা আবার পুরোপুরি স্বাভাবিক হবে— সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ফেসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা’র পক্ষ থেকেও এখন পর্যন্ত এই অনাকাঙ্ক্ষিত বিভ্রাটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

বাংলাদেশও ফেসবুক ব্যবহারে ভোগান্তি

আন্তর্জাতিক এই সার্ভার সমস্যার ঢেউ লেগেছে বাংলাদেশেও। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা জানিয়েছেন, আজ বিকেলের পর থেকে তারা ফেসবুকের নিউজ ফিডে প্রবেশ করতে পারছেন না। অনেক ক্ষেত্রে ফিড রিফ্রেশ হচ্ছে না বা নতুন কোনো পোস্ট লোড হচ্ছে না।

ফেসবুকের চলমান এই বিভ্রাট নিয়ে ইউনিল্যাড জানায়, এই মুহূর্তে বিশ্বের কোটি কোটি মানুষ একই পরিস্থিতির শিকার। পরিস্থিতি সামাল দিতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জানতে ব্যবহারকারীদের পরবর্তী আপডেটের দিকে নজর রাখতে বলা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

২ ঘণ্টা আগে

শহিদ মিনারের ভেন্যু বাতিলে প্রতিবাদ উদীচীর, স্থগিত ৩১ জুলাইয়ের সমাবেশ

উদীচী এই পরিস্থিতিতে ‘প্রতিবাদস্বরূপ’ ৩১ জুলাইয়ের পূর্বঘোষিত সাংস্কৃতিক সমাবেশ স্থগিত করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে। সংগঠনটি বলেছে, আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী পালন করা হবে।

৪ ঘণ্টা আগে

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: জেলা ছাত্রদলের ১১১ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য নিহত

পুলিশের প্রাথমিক ধারণা, রোহিঙ্গাদের দুটি সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে চলমান অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হও

৮ ঘণ্টা আগে