ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৭ বাংলাদেশি নিখোঁজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে ৭ বাংলাদেশি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার হয়েছেন দুজন বাংলাদেশি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, লিবিয়ার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায়, লিবিয়ার ত্রিপলি হতে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্র উপকূলবর্তী শহর জাওয়াইয়া হতে অবৈধভাবে ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি নৌকা ভূমধ্যসাগরের মাঝপথে দুর্ঘটনায় পতিত হয়। নৌকাটি গত সপ্তাহে লিবিয়া উপকূল ছেড়ে যায় বলে ধারণা করা হয়।

এ ঘটনায় ৩৭ জনকে জীবিত ও ১৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জীবিত উদ্ধারকৃতদের মধ্যে ৩৫ জন পাকিস্তানি অভিবাসী ও দুজন বাংলাদেশি অভিবাসী। মৃত উদ্ধারদের সবাই পাকিস্তানি অভিবাসী বলে ত্রিপলীস্থ পাকিস্তান দূতাবাস কর্তৃক নিশ্চিত করা হয়েছে।

নৌকাটিতে ৬৩ পাকিস্তানি, ৯ বাংলাদেশি ও দুজন মিশরীয় নাগরিক ছিল বলে জানা যায়। জীবিত উদ্ধার দুজন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বির আল গানাম জেলখানায় স্থানান্তর করা হয়েছে। এ দুর্ঘটনার পর সাতজন বাংলাদেশি নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হয়।

তিনি আরও বলেন, ঘটনাটি জানার পরপরই দূতাবাসের পক্ষ থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) আঞ্চলিক পরিচালক, কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট থানাসহ বিভিন্ন পর্যায়ের দপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। জীবিত উদ্ধার বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সাক্ষাতের জন্যও দূতাবাস হতে প্রচেষ্টা চালানো হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মারধরকে ‘প্রতিরোধ’ দাবি রাকসু নেতাদের, সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থার হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে ‘হামলা’ নয়, ‘প্রতিরোধ’ বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও জিএস সালাউদ্দিন আম্মার। একই সঙ্গে নিজেদের ‘ভুক্তভোগী’ দাবি করেছেন তারা।

১১ ঘণ্টা আগে

ফোনালাপে গ্যাস সংকটে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পোস্টে বলেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি। এ সময় পারস্পরিক স্বার্থে মালয়েশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।’

১৩ ঘণ্টা আগে

সংসদ ভবনে গণপূর্ত কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ভারপ্রাপ্ত স্পিকার আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

১৩ ঘণ্টা আগে

বাংলাদেশের কাছে টনপ্রতি ১০ ডলার কমে ইউরিয়া সার বিক্রির আগ্রহ রাশিয়ার

বাংলাদেশের কাছে অন্যান্য দেশ থেকে আমদানি করা ইউরিয়া সারের তুলনায় প্রতি মেট্রিক টন ১০ ডলার কম দামে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি সরকারি পর্যায়ে (জিটুজি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহের কথা জানিয়েছে।

১৪ ঘণ্টা আগে