বইমেলা স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অমর একুশে বইমেলা। রাজনীতি ডটকম ফাইল ছবি

জাতীয় নির্বাচন সামনে রেখে দেড় মাস এগিয়ে ১৭ ডিসেম্বর থেকে অমর একুশে বইমেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়ার ১০ দিনের মাথায় সে সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলা একাডেমি। জাতীয় নির্বাচনের পর এ মেলা আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত ২১ সেপ্টেম্বর ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে’— এমন সিদ্ধান্ত হয়। এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি বলছে, প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে বইমেলার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হবে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর বাপুসসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে বইমেলা দেড় মাস এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় বাংলা একাডেমি। তখন সিদ্ধান্ত হয়, ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এক মাস চলবে বইমেলা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়বে: পররাষ্ট্রমন্ত্রী

পল কাপুরের সঙ্গে মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি তার কাছে উল্লেখ করেছি, আমাদের দুজন বাংলাদেশি মারা গেছেন, সাতজন আহত হয়েছেন। এই যুদ্ধ যদি দীর্ঘতর বা বিস্তৃত হয় তাহলে এ শঙ্কা বাড়তে পারে। তার চাইতে…এবং একইসঙ্গে আমাদের মতো দেশের পক্ষে এই যুদ্ধের অর্থনীতিক যে

৬ ঘণ্টা আগে

ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর

জানা গেছে, ঘটনার পর খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।

৭ ঘণ্টা আগে

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

নারীদের জন্য জাতীয় ঈদগাহের দক্ষিণ দিকে আলাদা প্রবেশপথসহ আসন রাখার ব্যবস্থা রাখার বিষয়টিও প্রচার করতে হবে। ঈদুল ফিতরের প্রধান জামাতের ইমাম মনোনয়নের জন্য তিনজন আলেম, পবিত্র কোরআন তিলাওয়াত পরিচালনার জন্য তিনজন উপস্থাপকের তালিকা ধর্ম মন্ত্রণালয়ের পাঠাতে হবে।

৭ ঘণ্টা আগে

জনগণকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ বিদ্যুৎ মন্ত্রীর

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হাতে থাকা জ্বালানি জনগণকে সাশ্রয়ীভাবে ব্যবহারের অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

৮ ঘণ্টা আগে