গাজীপুরে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২৫, ১১: ৪৫

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের দাবি, ঈদুল ফিতরের আগে শ্রমিকদের ছুটি বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিতে হবে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় ইউটাহ নিটিং অ্যান্ড ডায়িং কারখানার শ্রমিকরা ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সকালে শতাধিক শ্রমিক কারখানায় কাজ বন্ধ রেখে কারখানার নিচে বিক্ষোভ শুরু করেন। পরে মহাসড়কে অবস্থান নেন।

সালনা হাইওয়ে থানায় ওসি সালেহ আহমেদ গণমাধ্যমকে জানান, সরকারি ছুটি অনুযায়ী তাদেরকে একই সমান ছুটি দিতে হবে এমন দাবিতে মহাসড়ক অবরোধ করেছে তারা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৪ বছর পর প্রতিবেশীর যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত আকতার সর্দার (২৭) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপর্শি গ্রামের সাত্তার সর্দারের ছেলে। ঘটনার সময় তিনি চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার বাসিন্দা ছিলেন।

১৩ ঘণ্টা আগে

চা শিল্পের সংকট নিরসনে কমিটি গঠনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দেশের চা শিল্পের দীর্ঘদিনের সংকট নিরসন এবং খাতটির টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৪ ঘণ্টা আগে

দেশের বাজারের ৭৬ শতাংশ টুথপেস্টে মিলেছে মাইক্রোপ্লাস্টিক: ইএসডিও

রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করে সংস্থাটি।

১৫ ঘণ্টা আগে

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

একটি পেশাদার ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৫ ঘণ্টা আগে